হোম > জাতীয়

গুলশানে পূর্ব শত্রুতার জেরে পিকআপচালককে ছুরিকাঘাত, হামলাকারী আটক

স্টাফ রিপোর্টার

রাজধানীর গুলশানে পূর্বশত্রুতার জেরে এক পিকআপচালককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে গুলশান-১ এলাকার পাকা মার্কেটের পেছনে এ ঘটনা ঘটে। আহতের নাম সোহেল (৩৯)।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ সময় পালানোর চেষ্টা করলে অভিযুক্তকে ঘটনাস্থল থেকেই আটক করে পুলিশ।

আহতের চাচা অফেস আলী সিকদার জানান, দীর্ঘদিনের বিরোধের জেরে মাসুদ (মাসুম) নামে এক যুবক সোহেলের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। তিনি বলেন, ‘‘সোহেলের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরিস্থিতি বেগতিক দেখে হামলাকারী পালানোর চেষ্টা করে। তবে ওই এলাকায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা দ্রুত তাকে আটক করেন।’ প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি ঘটার পর এলাকায় মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পাঠানোর পাশাপাশি হামলাকারীকে আটকে রাখতে সহায়তা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পেছনে ব্যক্তিগত বিরোধ ও পূর্ব শত্রুতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে ছুরিকাঘাতে আহত সোহেলের শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটনের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী