হোম > জাতীয়

স্বরাষ্ট্র উপদেষ্টা নামে রাজশাহীর ডিসিকে বার্তা পাঠানো যুবক গ্রেপ্তার

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর জেলা প্রশাসককে (ডিসি) হোয়াটসঅ্যাপে বিভ্রান্তিকর নির্দেশনা দেওয়া ও অর্থ দাবির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম– শামিম ওসমান। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার সোমবার ঢাকার সাভারে এ অভিযান চালায়।

সিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তার ব্যক্তি নিজেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী পরিচয় দিয়ে রাজশাহীর জেলা প্রশাসকের কাছে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান।

ওই বার্তায় তিনি লেখেন– ‘রাজশাহীতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা যাবে না। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না।’ সেইসঙ্গে তিনি জেলা প্রশাসকের কাছে মাসিক ‘কালেকশন’ সংক্রান্ত বিষয়ে জানতে চান। দ্রুত তার ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে এক লাখ টাকা পাঠানোর নির্দেশ দেন। সন্দেহজনক মনে হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিকভাবে সিআইডিকে জানায়। এরপর সিআইডির একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ে প্রতারককে শনাক্ত করে।

সিআইডি জানায়, শামিম ওসমানের বিরুদ্ধে আগেও একই ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে। তিনি সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয়ে প্রতারণা করেছেন। এ ছাড়া রাজশাহীর বাঘা থানায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না খতিয়ে দেখা হচ্ছে। সেইসঙ্গে গ্রেপ্তার ব্যক্তি অন্য কোনো কর্মকর্তার পরিচয়ে প্রতারণা করেছেন তাও জানার চেষ্টা করছে সাইবার পুলিশ সেন্টার।

ঢাকার যানজট নিরসনে ২৪ সংস্থার সমন্বয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

পে-স্কেল: প্রথমবার চালু ‘প্রতিবন্ধী সন্তান ভাতা’, মাসে মিলবে কত টাকা

নবম পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে

অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও কেন নতুন পে-স্কেল, ব্যাখ্যা দিলেন মন্ত্রিপরিষদ সচিব

তামাক নিয়ন্ত্রণ ছাড়া অসংক্রামক রোগের বোঝা কমানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

অনুমোদিত পে-স্কেলে কী আছে, কার বেতন কত বাড়বে

মন্ত্রিসভায় পে-স্কেল প্রস্তাব অনুমোদন

সিদ্ধান্তহীনতায় নতুন সাবমেরিন ক্যাবল, সংকটের মুখে দেশের ইন্টারনেট খাত

এডিপিভুক্ত প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়নের নির্দেশ জনপ্রশাসন উপদেষ্টার

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্তে রেকর্ড