হোম > জাতীয়

ইলিশ রক্ষায় ড্রোন দিয়ে কাজ করবে ৩ বাহিনী: মৎস্য উপদেষ্টা

আতিকুর রহমান নগরী

এ বছর মা ইলিশ রক্ষায় পুলিশ, নৌবাহিনী ও বিমানবাহিনী ড্রোন দিয়ে কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার।

বুধবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরের রনদা প্রসাদ সাহার দুর্গা মন্দিরে পরিদর্শন এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

মৎস্য উপদেষ্টা বলেন, প্রতি বছরের মতো এ বছরও মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা আগামী ৪ অক্টোবর থেকে শুরু হবে। গত বছর যে উদ্যোগ নিয়েছিলাম, তাতে সফলতা এসেছিল। এতে করে ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ রক্ষা হয়েছিল। এ বছর মা ইলিশ রক্ষায় পুলিশ, নৌবাহিনী ছাড়াও বিমানবাহিনী ড্রোন দিয়ে কাজ করবে।

তিনি বলেন, ইলিশ মাছ কম আহরণের মূল কারণ হচ্ছে কারেন্ট জাল ও চায়না জাল। সে কারণে এ বছর আমরা একটু বেশি সতর্ক থাকব। আশা করছি এ বছর একটু বেশি ইলিশ রক্ষা করতে পারব।

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলো আহত সেনা কর্মকর্তা মহিউদ্দিনকে

ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে বদলি

মঙ্গলবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশের বেশি শিশু

গ্যাস-বিদ্যুৎ সংকটের সমাধান কতদূর

কৃষক কার্ডের বিজ্ঞাপনচিত্রে আওয়ামীপন্থিদের উপস্থিতি

দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার হাফিজ

শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে: খাদ্যমন্ত্রী

৯৩ শতাংশ মেধার ভিত্তিতে দ্রুত নিয়োগের দাবি প্রাথমিকের নিয়োগপ্রত্যাশীদের

সচিবালয়ে লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে বৈঠকে প্রধানমন্ত্রী