হোম > জাতীয়

৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

সঞ্চালন লাইনের আন্তঃসংযোগ আইসোলেশন কাজের জন্য বুধবার (২৯ অক্টোবর) রাত থেকে ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে দেশের বিভিন্ন স্থানে। মঙ্গলবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, হরিপুর ভাল্ভ স্টেশন মডিফিকেশন এবং জিটিসিএল ও তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের আন্তঃসংযোগ আইসোলেশন কাজের জন্য বুধবার রাত ১০টা থেকে শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত মোট ৪৮ ঘণ্টা ইজিসিবি ৪১২ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, ইজিসিবি ৩৩৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, ইজিসিবি ২×১২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, সিটি ইকোনমিক জোন, রহিম এনার্জি লি., কাঁচপুর, যাত্রামুড়া, মদনপুর, বন্দর, রূপগঞ্জ, কাঞ্চন, মুড়াপাড়া, ভুলতা, আধুরিয়া, আড়াইহাজার, শ্যামপুর (বিসিক এলাকা) ও তৎসংলগ্ন এলাকাসহ শীতলক্ষা নদীর পশ্চিম দিকের পুরো নারায়ণগঞ্জ এলাকায় বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের