হোম > জাতীয়

রেল ভাড়ায় বিশেষ ছাড়, পাবেন যারা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

প্রবীণ নাগরিক ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য রেলভাড়ায় বিশেষ ছাড় চালু করেছে সরকার। এ বিষয়ে সম্প্রতি একটি পরিপত্র জারি করেছে রেলপথ মন্ত্রণালয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, ৬৫ বছর বা তার বেশি বয়সী যাত্রীরা বাংলাদেশ রেলওয়ের টিকিটিং সিস্টেমে নিবন্ধন ও এনআইডি যাচাই সম্পন্ন করলে টিকিটের ভিত্তি মূল্যের ওপর ২৫ শতাংশ ছাড় পাবেন। অনলাইন ও কাউন্টার— উভয় মাধ্যমেই এ সুবিধা পাওয়া যাবে। একজন প্রবীণ যাত্রী সপ্তাহে সর্বোচ্চ দুইবার এ ছাড় ভোগ করতে পারবেন।

এদিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘সুবর্ণ’ পরিচয়পত্রধারী প্রতিবন্ধী ব্যক্তিরা আন্তঃনগর ট্রেনের সুলভ ও শোভন শ্রেণিতে বিদ্যমান ৫০ শতাংশ ভাড়া রেয়াত সুবিধা অব্যাহত রাখার পাশাপাশি সব এসি শ্রেণির টিকিটেও ২৫ শতাংশ ছাড় পাবেন। তবে সার্ভিস চার্জ, ভ্যাট ও অন্যান্য ফি আগের নিয়ম অনুযায়ী প্রযোজ্য থাকবে।

প্রতিবন্ধী যাত্রীরা আপাতত স্টেশন কাউন্টার থেকে টিকিট কেনার সময় এ সুবিধা গ্রহণ করতে পারবেন। ভবিষ্যতে অনলাইন টিকিটিং ব্যবস্থাতেও এ সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। নতুন এ ভাড়া ছাড় সুবিধা গত ২৫ মে থেকে কার্যকর হয়েছে।

এমএমআর

প্রায় ১৯ লাখ মাকে প্রতি মাসে ভাতা দেবে সরকার

'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' কর্মসূচির কথা ভাবছে সরকার

ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব ৮০ কিলোমিটার কমানোর পরিকল্পনা

বাজেটে কার্গো অপারেটর স্টেশন স্থাপনের প্রস্তাব

মেট্রোরেলে ভ্যাট অব্যাহতি আরও ২ বছর বাড়ানোর প্রস্তাব

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বিএনপি: অর্থমন্ত্রী

নৌ মন্ত্রণালয়ের বরাদ্দ কমেছে ১ হাজার ২১৭ কোটি টাকা

যোগাযোগ অবকাঠামো খাতে বরাদ্দ কমেছে ৮ হাজার ৪৬৬ কোটি টাকা

হার্টের রিংয়ে ১০ শতাংশ ভ্যাট প্রত্যাহার, দাম কমতে পারে ২০ হাজার টাকা

২য় যমুনা সেতু ও ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ পরিকল্পনা