হোম > জাতীয়

নির্বাচন ও গণভোট অংশগ্রহণমূলক ও সুষ্ঠু করতে সব সহায়তা দেবে সরকার

নির্বাচন কমিশনকে শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন আদেশের ওপর গণভোটের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

নির্বাচন ও গণভোটকে উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সম্পূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

এতে তিনি বলেন, এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল। ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর দেশ এখন যে নতুন পথে অগ্রসর হচ্ছে—এই নির্বাচন ও গণভোট সেই পথরেখাকে দৃঢ় করবে, গণমানুষের মতকে প্রাধান্য দেবে এবং নতুন বাংলাদেশের ভিত্তি আরও সুসংহত করবে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমি বিশ্বাস করি, নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবে স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে। নির্বাচন ও গণভোটকে উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সম্পূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

দেশের রাজনৈতিক দলসমূহ, প্রার্থী, গণমাধ্যম, সুশীল সমাজ এবং সর্বোপরি দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এই নির্বাচন ও গণভোটকে একটি জাতীয় ঐক্যের উদ্যোগ হিসেবে গ্রহণ করুন। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, শান্তিপূর্ণ পরিবেশ এবং গণতান্ত্রিক আচরণ আমাদের সামনের দিনগুলোকে আরও স্থিতিশীল করবে।

তিনি বলেন, বাংলাদেশ আজ নতুন ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। আপনাদের সকলের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে আমরা একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণে সফল হব—এই আমার দৃঢ় বিশ্বাস।

পদ্মায় বাসডুবিতে প্রাণহানির ঘটনায় বিমানমন্ত্রীর শোক

স্বাধীনতা দিবস উপলক্ষে নৌবাহিনীতে অনারারী কমিশন প্রদান

খেলোয়াড় তৈরিতে নতুন কুঁড়ি স্পোর্টস চালু করতে চাই: প্রধানমন্ত্রী

স্বাধীনতা দিবসে চীন-যুক্তরাষ্ট্রসহ যেসব দেশের শুভেচ্ছা

বাড়তে পারে বজ্রসহ শিলাবৃষ্টি

ভিয়েতনামের বিপক্ষে বড় হার বাংলাদেশের

বাসডুবির ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

সরকারের ঘনিষ্ঠ কেউ তেল মজুত করছে: আসিফ মাহমুদ

স্বাধীনতা রক্ষার জন্য প্রত্যেকে আত্মসচেতন হতে হবে: সেলিম উদ্দিন

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ