হোম > জাতীয়

অসুস্থ ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে গেলেন মৎস্য উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বিশিষ্ট লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভীনকে দেখতে ও তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান।

বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ফরিদা পারভীনকে দেখতে যান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

উপদেষ্টা অসুস্থ ফরিদা পারভীনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন ও কর্তব্যরত চিকিৎসকগণের সাথে চিকিৎসার ব্যাপারে কথা বলেন। এসময় উপদেষ্টার সাথে ইউনির্ভাসেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী, বেসরকারি সংস্থা উবিনীগের পরিচালক সীমা দাস সীমু উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি শ্বাসকষ্ট, জ্বর ও প্রস্রাব কমে যাওয়া সমস্যাজনিত কারণে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন ফরিদা পারভীন। বর্তমানে তিনি কেবিনে আছেন। কর্তব্যরত চিকিৎসকগণ জানান, প্রথম অবস্থায় ৬০ লিটার অক্সিজেন এর প্রয়োজন থাকলেও বর্তমানে অবস্থার উন্নতি হওয়ায় দুই লিটার অক্সিজেন লাগছে। এই মুহূর্তে রোগীর অবস্থার উন্নতি হলেও তবে তিনি সম্পূর্ণ শঙ্কামুক্ত নন।

ঘুস-হয়রানি বন্ধে কঠোর বার্তা সচিব সভায়

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেল আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী

সরকারি সেবায় স্বচ্ছতা ও দুর্নীতি রোধে কঠোর নির্দেশ

কারখানায় সরবরাহ বেড়েছে, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: গণপূর্ত প্রতিমন্ত্রী

হিফজখানায় শিশুদের মারধর করা নাজায়েজ: মাওলানা আবুল বাশার

শিশুদের সম্ভাবনা বিকাশে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

ছোট্ট কাপড়ের দোকান থেকে ভিপি, সাদিক কায়েমের বেড়ে ওঠার নানা গল্প

টেকসই উন্নয়নে পারমাণবিক বিজ্ঞানকে কাজে লাগাতে চায় বাংলাদেশ: আইসিটিমন্ত্রী