হোম > জাতীয়

রাজধানীতে পলাতক এক ছিনতাইকারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় পলাতক থাকা ছিনতাই চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি তেজগাঁও বিভাগ । গ্রেফতারকৃতের নাম- মো. আজিজুল (২০) ।

সোমবার রাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করে ডিবি তেজগাঁও বিভাগের একটি দল ।

ডিবি তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (০৮ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ০৪.০০ ঘটিকায় মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা হাউজিং ১৩ নং রোডের পশ্চিম প্রান্তে নদীর পাড়ের ওয়াকওয়েতে ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয় জনতা দুইজনকে ধরে গণপিটুনি দেয়।

এতে ইয়ামিন (২৩) নামের একজন ঘটনাস্থলেই মারা যায় এবং ফাহিম (২৩) নামে অপর একজন গুরুতর আহত হয়। খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহত ইয়ামিনের মরদেহ মর্গে রয়েছে এবং আহত ফাহিম আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

ডিবি তেজগাঁও বিভাগ সূত্রে আরো জানা যায়, ঘটনার পর থেকে পলাতক থাকা আজিজুলকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করে ডিবি তেজগাঁও বিভাগের দল।

গ্রেপ্তারকৃত আজিজুল এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের