হোম > জাতীয়

বায়রা প্রশাসক নিয়োগের আদেশ স্থগিত

স্টাফ রিপোর্টার

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রিক্রুটিং এজেন্সিস (বায়রা) প্রশাসক নিয়োগের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গত ৪ ফেব্রুয়ারি এই আদেশ দেয় আপিল বিভাগ। গত ৬ ফেব্রুয়ারি বায়রা সচিব নজরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি বায়রার সকল সদস্যকে অবহিত করা হয়েছে।

নজরুল ইসলামের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘বায়রা কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয় গত বছরের ২৯ জানুয়ারি প্রশাসক নিয়োগ করে। গত ৩ ফেব্রুয়ারি প্রশাসক যোগদান করেন। বায়রা সাধারণ সম্পাদকের একটি রিট আবেদনের প্রেক্ষিতে গত ২৯ জানুয়ারি শুনানীক্রমে কার্যক্রম স্থগিত করা হয়। পরে গত ৪ ফেব্রুয়ারি আপিল বিভাগ আদেশের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে। এছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রশাসক নিয়োগের বিষয়টি আট সপ্তাহের জন্য স্থগিত করেছে।

এমএস

সৌর বিদ্যুতে বড় সুখবর, আমদানি কর কমল ১৭% থেকে ১%

সারাদেশে ১১৪টি ভেন্যুতে পুলিশ সদস্যদের নির্বাচনি প্রশিক্ষণ শুরু

প্রাথমিকের কারিকুলামে ১২ জীবনঘনিষ্ঠ থিম যুক্ত হবে: প্রতিমন্ত্রী

জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত

শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

একাদশে ভর্তির ফল যেভাবে সহজে জানা যাবে

ব্যাটারি চালিত তিন চাকার যান তুলে না দিয়ে নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা জরুরি

বিমান খাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত

বেশির ভাগ অপরাধের মূলে মাদক ও জুয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

মাওলানা আবু তাহের মিসবাহ ও আব্দুল মালেক জামানার মুজাদ্দিদ: আলী হাসান উসামা