হোম > জাতীয়

মাউশি ভেঙে দুই অধিদপ্তরের কাঠামো গঠনে কমিটি

স্টাফ রিপোর্টার

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ভেঙে দুই ভাগ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃ মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী মাধ্যমিক পর্যায়ের শিক্ষাকে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ এবং কলেজ পর্যায়ের শিক্ষাকে ‘উচ্চ শিক্ষা অধিদপ্তর’বা ‘উচ্চ শিক্ষা গবেষণা অধিদপ্তর’ নামে আলাদা করা হচ্ছে। বিষয়টি চূড়ান্তে শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো (অর্গানোগ্রাম) করতে আট সদস্যের কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নাম ও পদবী প্রকাশে অনিচ্ছুক সভায় উপস্থিত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, দুই অধিদপ্তরে দুইজন মহাপরিচালকের পাশাপাশি অতিরিক্ত মহাপরিচালকের পদও রাখা হয়েছে দুই অধিদপ্তরে। তবে অতিরিক্ত মহাপরিচালকের পদ সংখ্যা কত হবে, সে ব্যাপারে এখনো নির্ধারিত হয়নি। এ ছাড়াও অন্যান্য পদবিন্যাস করতে একটি কমিটি গঠন করা হবে। পরে এই কমিটি সব চূড়ান্ত করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাবে। মন্ত্রিপরিষদ বিভাগ পরিপত্র জারি করবে। পরিপত্র জারির মাধ্যমে দুই অধিদপ্তর আলাদা হওয়ার বিষয়টি বাস্তবায়ন হবে।

আন্তঃমন্ত্রণালয়ের সভায় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন। এ ছাড়াও উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা, মন্ত্রিপরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী