হোম > জাতীয়

বাংলাদেশ নিয়ে পরিকল্পিত মিথ‍্যাচার চালাচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার

বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা ও সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্য প্রত্যাখ্যান করেছে ঢাকা। রোববার (২৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে দিল্লির মন্তব্য বাস্তব পরিস্থিতির প্রতিফলন নয় এবং এতে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘদিনের ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার কোনও বিভ্রান্তিকর, অতিরঞ্জিত বা উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। বিবৃতিতে অভিযোগ করা হয়, বিচ্ছিন্ন কিছু অপরাধমূলক ঘটনাকে পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের ওপর প্রাতিষ্ঠানিক নিপীড়ন হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে, যা ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশবিরোধী মনোভাব ছড়াতে অপব্যবহার করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, বাছাইকৃত ও পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গির মাধ্যমে এসব বিচ্ছিন্ন ঘটনাকে অতিরঞ্জিত ও বিকৃতভাবে উপস্থাপন করে সাধারণ ভারতীয় জনগণকে বাংলাদেশ, ভারতের বাংলাদেশি কূটনৈতিক মিশন এবং অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে উসকে দেয়ার অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে ব্যক্তির উদাহরণ দিয়েছেন, সে প্রসঙ্গে বাংলাদেশ জানায়, ওই ব্যক্তি ছিলেন তালিকাভুক্ত একজন অপরাধী। চাঁদাবাজির সময় তার মুসলিম সহযোগীর সঙ্গে জড়িত অবস্থায় তার মৃত্যু ঘটে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে পরবর্তীতে গ্রেপ্তার করা হয়। এই ঘটনাকে সংখ্যালঘুদের প্রতি আচরণের প্রেক্ষাপটে উপস্থাপন করা বাস্তবসম্মত নয়, বরং বিভ্রান্তিকর বলে উল্লেখ করা হয়।

বিবৃতির শেষাংশে বাংলাদেশ ভারতের বিভিন্ন মহলকে বিভ্রান্তিকর বর্ণনা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলা হয়, এ ধরনের তৎপরতা সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক ও পারস্পরিক আস্থার চেতনাকে ক্ষুণ্ন করে।

আইজিপির সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীতে যুবদলের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

সরকারের আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন স্থগিত

মহাকাশে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের নির্দেশনা প্রতিরক্ষা উপদেষ্টার

হাসনাত আবদুল্লাহর সঙ্গে শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন

বিশেষ বরাদ্দে বৈষম্যের অভিযোগ বিরোধী দলের

অফিসারদের মনোভাব পরিবর্তন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

সীমান্তে নিরাপত্তায় বিজিবির পাশে আনসার বাহিনী

দ্রুতই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ সুগম হবে: বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী

চীন সফর পরবর্তী ডাকসু ও চীনা দূতাবাসের মধ্যে বৈঠক অনুষ্ঠিত