হোম > জাতীয়

লং মার্চ না করে সংসদে এলে সারাদিন আলোচনা করা যেত: স্বরাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

তীব্র জ্বালানি ও গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়া, শিল্পকারখানা বন্ধ হয়ে বেকারত্ব সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে বিপর্যয় ঠেকাতে বিরোধীদলীয় নেতার আনা নোটিসের জন্য ধন্যবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপের দাবিতে বিরোধীদলীয় নেতার নোটিস এবং লং মার্চের ছয় দফা কর্মসূচির কথা উল্লেখ করা হয়েছে। এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানালেও লং মার্চের কোনো প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাউদ্দিন আহমদ বলেন, লং মার্চ না করে জাতীয় সংসদে এভাবে সরাসরি আলোচনা করা হলে এ বিষয়ে সারাদিন আলোচনা করা যেত। সংসদে বিস্তারিত আলোচনার মাধ্যমে জ্বালানি সংকটের কারণ, এর প্রভাব ও সম্ভাব্য সমাধান নিয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

ইউরোপের তিন দেশ থেকে ফেরত পাঠানো হলো ৩৫ বাংলাদেশিকে

ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

কিশোর গ্যাংয়ের সক্রিয় গ্রুপ ৩৮৬, ঢাকায় সদস্য ১ হাজার ২১৯

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির বিষয়ে নতুন তথ্য দেয়নি সৌদি আরব

নেত্রকোনার প্রকল্পে যুক্ত হলো শেরপুরও, ব্যয় বাড়ছে ১২০০ কোটি টাকা

স্তন ক্যানসার সচেতনতায় গোলাপি শোভাযাত্রার বাস যাচ্ছে বরিশালে

সৌদি আরবে হামলায় লাগেজ হারানো যাত্রীদের জন্য দূতাবাসের নির্দেশনা

বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান

হিমছড়িতে সাগরে ডুবে ৫ পর্যটকেরই মৃত্যু, ২৭ ঘণ্টা পর সর্বশেষ লাশ উদ্ধার

নভেম্বরের শুরুতে টানা ৩ দিনের ছুটির সুযোগ