হোম > জাতীয়

ঢামেক হাসপাতালে নারী কারাবন্দীর মৃত্যু

স্টাফ রিপোর্টার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনোয়ারা মজলিশ (৫৫) নামে এক নারী কারাবন্দীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে তিনি মারা যান।

গত ১৯ নভেম্বর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

কারাসূত্রে জানা গেছে, মনোয়ারা মজলিশ বনানী থানার একটি মামলায় এ বছরের ২ জুলাই থেকে কারাবন্দী ছিলেন। তিনি গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে বন্দী ছিলেন।

সেখানে অসুস্থ হলে কারা কর্তৃপক্ষ তাকে গত ১৯ নভেম্বর প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান।

মনোয়ারা মজলিশের স্বামীর নাম মজলিস মিয়া। তার গ্রামের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার সাপটানা গ্রামে। বর্তমানে তিনি বনানীর মহাখালীর কড়াইল বস্তিতে থাকতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

সফট পাওয়ার গড়ে তোলার পরিকল্পনা জানালেন অর্থমন্ত্রী

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই

প্রস্তাবিত বাজেট তামাকমুক্ত বাংলাদেশের অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: আশাবাদী অর্থমন্ত্রী

নতুন চেয়ারম্যান-এমডি নিয়োগে গতিশীল হবে সম্মিলিত ইসলামী ব্যাংক

বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনা প্রতিনিধি দলের বৈঠক

আদ্-দ্বীন হাসপাতালের নয়, প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল করা হয়েছে

প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণে বরাদ্দ কমেছে

কালো টাকা বৈধ করার উদ্যোগ থেকে সরকারকে সরে আসার আহ্বান টিআইবির