হোম > জাতীয়

আজ থেকে আট আগস্ট পর্যন্ত আইনশৃঙ্খলা নিয়ে সাত নির্দেশনা পুলিশের

স্টাফ রিপোর্টার

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ অনলাইন ও অফলাইনে প্রচারণা চালিয়ে আজ ২৯ জুলাই থেকে আগামী ১০ দিন বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সরকারবিরোধী রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী সামাজিক সংগঠনগুলো গত পহেলা জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় ২৯ জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত কর্মসূচি পালনের সময় ‘বিশেষ গুরুত্বপূর্ণ’।

এই সময়ে ‘কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি অনলাইন ও অফলাইনে প্রচারণা চালিয়ে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি, ফ্যাসিবাদবিরোধী কর্মসূচিতে বাধা প্রদানসহ দেশব্যাপী বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাতে পারে।’

এই পরিস্থিতিতে সাতটি বিশেষ নির্দেশনা সম্বলিত এই বিজ্ঞপ্তি বিভিন্ন পুলিশের ইউনিটে পাঠিয়েছে পুলিশের বিশেষ শাখা বা এসবি।

দেশব্যাপী পুলিশকে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো হলো:

২৯ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা

আট আগস্ট পর্যন্ত নিয়মিত সন্দেহজনক ব্যক্তিগত মোটরসাইকেল, মাইক্রোবাস ও অন্যান্য যানবাহন তল্লাশি করা

বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন, বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকায় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা

গ্রেপ্তারি পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করা

মোবাইল পেট্রল জোরদার করা, এবং

গুজব রোধে সাইবার পেট্রোলিং কার্যক্রম অব্যাহত রাখাসহ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা

কৌশলগত সাবমেরিন ক্যাবল আরাফাতের মালিকানায়

মেট্রোরেলের ব্যয় ও ঋণঝুঁকি কমাতে উন্মুক্ত প্রতিযোগিতার দাবি

মেট্রোরেলের অতি আগ্রহ ও মাত্রারিক্ত ব্যয় ঢাকাকে ‘ট্র্যাপে’ ফেলে দিয়েছে: আইপিডি

ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান

উপকূল ও চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আসছে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’

বিদ্যুৎ সাশ্রয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ

হাম উপসর্গে একদিনে আরো ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

কোরআনের আলোকে সংবিধান তৈরি করা যেতে পারে, তবে কোরআনকে সংবিধান হিসেবে বিবেচনা করা উচিত নয়: আইনমন্ত্রী

‘আগামী ৫০ বছরের চাহিদাকে বিবেচনায় নিয়ে চিকিৎসাব্যবস্থার টেকসই উন্নয়ন ঘটাতে হবে’

সার্ককে সক্রিয় করতে চায় বাংলাদেশ