হোম > জাতীয়

সাংবাদিক বিভূরঞ্জন সরকারের লাশ মেঘনা নদী থেকে উদ্ধার

স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকারের (৭১) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর শুক্রবার বিকেলে গজারিয়ার কলাগাছিয়া এলাকার চর বলাকিয়ায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেয়। পরে সন্ধ্যায় তার লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় নৌ-পুলিশ।

নৌ-পুলিশের নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ এলাকার এসপি মো. আলমগীর হোসেন আমার দেশকে জানান, শুক্রবার বিকেলে তার লাশ উদ্ধারের পর পরিবারের সদস্যদের কাছে ঢাকায় খবর পাঠানো হয়। লাশ চিহ্নিত করে আইনানুগ প্রক্রিয়া শেষ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। কীভাবে মারা গেলেন, তদন্ত করে বলা যাবে বলে জানান তিনি।

জানা গেছে, লাশ দেখে ধারণা করা হচ্ছে একদিন আগে তার মৃত্যু হয়। লাশ কিছুটা বিকৃত হতে শুরু করেছে। দেহে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তে তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান এসপি আলমগীর।

স্থানীয় সূত্রগুলো জানায়, শুক্রবার দুপুর ২টার দিকে খবর আসে কলাগাছিয়া সীমানাঘেঁষা গজারিয়ার চরবলাকী এলাকার মেঘনা নদীতে একটি লাশ ভাসছে। খবর পেয়ে বিকেল ৩টার দিকে ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে ঘটনাস্থলে গিয়ে নৌ-পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

এরপর স্থানীয় সাংবাদিকদের দেখানো ছবির সঙ্গে চেহারায় মিল পাওয়া যায়। এতে বিষয়টি ঢাকার রমনা থানা পুলিশকে জানানো হয়। রমনা থানা পুলিশ তার পরিবারের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তার গলায় চশমাটি ঝুলছিল।

ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, বিভুরঞ্জন সরকারের ছেলে ঋত সরকার বৃহস্পতিবার রাতে একটি জিডি করেন। মোবাইল ফোন সঙ্গে না নেওয়ায় প্রযুক্তিগতভাবে তার সর্বশেষ অবস্থান জানা যাচ্ছিলো না। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। এগুলো বিশ্লেষণের মাধ্যমে তার গতিপথ সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

জিডিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে বিভূরঞ্জন সরকার বাসা থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি। জানা গেছে, বৃহস্পতিবার সকালে কর্মস্থল বনশ্রীর আজকের পত্রিকা কার্যালয়ে যাওয়ার কথা বলে তিনি বাসা থেকে বের হন। যদিও পরে খোঁজ নিয়ে দেখা গেছে, তিনি সেখানে যাননি। তিনি মোবাইল ফোনটিও বাসায় রেখে যান। গত ১৬ আগস্ট থেকে সাত দিনের ছুটিতে ছিলেন বিভুরঞ্জন।

নির্ধারিত ব্যয়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের সংস্কৃতি গড়ে তোলা সময়ের দাবি

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের আগ্রাসী নীতি নতুন মাত্রায়

ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে জ্বালানি খাতই মেরুদণ্ড: প্রতিমন্ত্রী

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

দুর্নীতি করলে আমারও ছাড় পাওয়ার সুযোগ নেই: সমাজকল্যাণমন্ত্রী

নিরীক্ষা কার্যক্রম আরও কার্যকর করার আহ্বান সিএজির

দেশের রিজার্ভ আরো বাড়ল

তাপমাত্রার তুলনায় দেশজুড়ে ভ্যাপসা গরম বেশি, কী বলছে আবহাওয়া দপ্তর

মিরপুরে বস্তি উচ্ছেদে গিয়ে তাড়া খেল পুলিশ

গণমাধ্যম কমিশন গঠন নিয়ে নতুন তথ্য জানালেন তথ্যমন্ত্রী