হোম > জাতীয়

দেশের বিপুল জনশক্তিকে মানবসম্পদে রূপান্তর করতে হবে: শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এজন্য বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে, পর্যায়ক্রমে তা বৃদ্ধি করা হবে। শিক্ষাখাতের টেকসই উন্নয়নে এই বাজেটের সদ্ব্যবহার করতে হবে। কোনো ধরনের অপচয় যেন না হয়, সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে।

বুধবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) বিভিন্ন অবকাঠামো উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য মানবসম্পদ উন্নয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য দেশের বিপুল জনশক্তিকে মানবসম্পদে রূপান্তরিত করতে হবে। তাই আমরা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের (টিভেট) ওপর গুরুত্ব দিয়ে কাজ করছি। কর্মীদের কারিগরি শিক্ষায় দক্ষ করে বিদেশে পাঠাতে পারলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করাও সম্ভব হবে।

তিনি আরও বলেন, বর্তমান চতুর্থ শিল্পবিপ্লবের যুগে শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে চলতে হলে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানোটেকনোলজির মতো বিষয়গুলোতে দক্ষ হতে হবে। পাশাপাশি, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষতিকারক দিকগুলো সম্পর্কেও সকলকে সতর্ক থাকতে হবে।

মন্ত্রী ছাত্র ও ছাত্রীদের জন্য ১৪ তলাবিশিষ্ট দুটি আবাসিক হল এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ১৪ তলাবিশিষ্ট দুটি আবাসিক ভবন উদ্বোধন করেন। এ ছাড়া অনুষ্ঠানে বিইউপির শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য সম্মাননা প্রদান করা হয়। শিক্ষামন্ত্রী তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন।

বিইউপির ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল ড. মো. মাহবুব-উল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আর কত গাড়ির ওপর হামলা হলে বোঝা যাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে

চাকরির নিরাপত্তা চান এসডিএফের ১১৬৫ কর্মকর্তা-কর্মচারী

৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের ঢাকা-রিয়াদ ফ্লাইট

আমি এমপি, ডিলারশিপ পাবে স্ত্রী-সন্তান—এই কালচার কবে বন্ধ হবে: হাসনাত

শুরুতেই সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তাল সংসদ

লিডার্স লাউঞ্জে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান

জানা গেল মুফতি তাকি উসমানীর বাংলাদেশ সফরের চূড়ান্ত সূচি

জনগণের সঙ্গে সামরিক বাহিনীর ঐক্যই দেশের রক্ষাকবচ: মাহমুদুর রহমান

বেসরকারি স্কুল শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ, বয়স নির্ধারণ

বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থ পৌর কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি