হোম > জাতীয়

সাবেক সিইসি বিচারপতি আব্দুর রউফের মৃত্যুতে আইন উপদেষ্টার শোক

স্টাফ রিপোর্টার

সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার এক শোক বার্তায় আইন উপদেষ্টা এই শোক প্রকাশ করেন।

শোক বার্তায়, মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান উপদেষ্টা।

রোববার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ১৯৯০ সালের ২৫ ডিসেম্বর থেকে ১৯৯৫ সালের ১৮ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের পঞ্চম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতি হিসেবেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন সাবেক এই বিচারপতি।

সাইপ্রাসে এস আলমের সম্পদ জব্দ

সকলের সহযোগিতা পেলে ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তোলা সম্ভব

‘সময় পাইলে ভারতের ঈদের দিনের ভিডিওগুলো একটু দেইখেন’

আমরা দেশকে একটা সুন্দর জায়গায় দেখতে চাই: প্রধানমন্ত্রী

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু

ঈদের দিন রামিসার পরিবারকে সমবেদনা জানালেন রিজভী

সেনাসদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

মন্ত্রীর হস্তক্ষেপে বাঁচল ‌‘ডোনাল্ড ট্রাম্প’, যা বলছে বিশ্ব গণমাধ্যম

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদের দিনে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস