হোম > জাতীয়

শিক্ষক নিবন্ধনধারীদের সচিবালয়মুখী লং মার্চে পুলিশের লাঠিচার্জ

ঢাবি সংবাদদাতা

তিন দফা দাবিতে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ নিয়োগবঞ্চিত প্রার্থীদের সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচিতে পুলিশের বাধা ও হামলার ঘটনা ঘটেছে। জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থানের একপর্যায়ে রোববার দুপুর ২টার দিকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যেতে চাইলে উত্তর পাশের গেটের কাছে ব্যারিকেড দেয় পুলিশ। পরে ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে যেতে চাইলে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এতে তাদের বেশ কয়েকজন আহত হন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পুলিশ এ সময় সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বলেও আন্দোলনকারীরা জানিয়েছেন।

পরে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে আলোচনার জন্য যান। বাকিরা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করছেন।

জানা গেছে, বয়স ও সনদের মেয়াদ শিথিল করে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে রোববার সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করেন চাকরিপ্রার্থীরা।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের