হোম > জাতীয়

উপদেষ্টা হওয়ার আগে আমিও বাধ্য হয়ে ঘুষ দিয়েছি

জাতীয় রাজস্ব ভবনে অর্থ উপদেষ্টা

আতিকুর রহমান নগরী

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সেবা খাতে বেশি দুর্নীতি বিদ্যমান। উপদেষ্টা হওয়ার আগে আমি নিজেও বাধ্য হয়ে ঘুষ দিয়েছি। কাজটি যাতে সময়মতো হয়, এ জন্য এই বাড়তি টাকা দিতে হয়েছে।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট (টিআইএমএস) সফটওয়্যার সিস্টেম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সেবা খাতে বেশি দুর্নীতি বিদ্যমান। কাজটি যাতে সময়মতো হয়, এ জন্য এই বাড়তি টাকা দিতে হয়েছে। এখন মানুষ এগুলো থেকে নিস্তার চায়।

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দয়া করে আপনারা মানুষকে সেবা দিন। মানুষ ভালো সেবা পেলে সেবার মূল্য দিতে কৃপণতা করবে না। এ সরকার মানুষের জন্য কিছু করে যেতে চাচ্ছে জানিয়ে সব কাজের সঙ্গে সংশ্লিষ্টদের সহযোগিতার আহ্বান জানান অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কাজ করলেও অনেকে বাইরে থেকে কিছুই দেখতে পাচ্ছেন না, তারা হতাশ। হতাশ হবেন না। মানুষের জন্য আমরা যা করে যাচ্ছি, এটা ইতিবাচকভাবে দেখুন। পরবর্তী সরকারের এটা কাজে লাগবে।

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী