হোম > জাতীয়

ঢামেকে দুই কারাবন্দীর মৃত্যু

স্টাফ রিপোর্টার

ঢামেক হাসপাতালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দীসহ দুই কারাবন্দীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, কয়েদি সোহরাব হোসেন (৫৫) ও হাজতি মো. আজিম উদ্দিন ওরফে কালাম শেখ (৩২)।

ময়নাতদন্তের জন্য তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান।

সোহরাব হোসেন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত ১২টায় তার মৃত্যু হয়। তিনি মান্দা থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দী ছিলেন। তার কয়েদি নম্বর ২০৯/এ। এর আগে তাকে অসুস্থ অবস্থায় গত ১৪ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তার গ্রামের বাড়ি নওগাঁর মান্দা থানার রাঙ্গামাটিয়া গ্রামে। বাবার নাম মফিজ উদ্দিন।

অপর ঘটনায় একই দিন দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মো. আজিম উদ্দিন ওরফে কালাম শেখ (৩২) নামে কারাবন্দী হাজতির মৃত্যু হয়। তার হাজতি নম্বর ৪৩৬/২৬। নিহতের বাড়ি ঢাকার আশুলিয়ার শান্তিপাড়ায়, শিমুলিয়া। তার বাবার নাম আব্দুস সামাদ। তিনি কালিয়াকৈর থানার হত্যা মামলার আসামি। গত ২০ সেপ্টেম্বর ঢামেক হাসপাতালে ভর্তি হলে ভোররাতে মারা যান তিনি।

বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থ রক্ষাই প্রধানমন্ত্রীর লক্ষ্য: মাহ্দী আমিন

কিশোর গ্যাংয়ের কয়েকজনকে পুলিশে সোপর্দ করেছিলেন অপ্রতিমের মা, তদন্তে নতুন মোড়

বস্ত্র খাতের সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন রাষ্ট্রপতি

কারিগরি ও প্রযুক্তি শিক্ষার প্রসারে অধিকতর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

টেকসই উন্নয়নে সমুদ্র সম্পদকে যথাযথভাবে কাজে লাগাতে হবে

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি

হামে আরো ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩০৫

গাজী নজরুলের বিষয়ে চিঠি পাইনি, পেলে ব্যবস্থা: ইসি সচিব

বিপিএম পিপিএম পাচ্ছেন পুলিশের ৯২ জন

গাজী নজরুল ও তার স্ত্রী রিমান্ডে