হোম > জাতীয়

যাত্রীকে অজ্ঞান করে টাকা লুটের সময় ৫ জনকে গণপিটুনি

স্টাফ রিপোর্টার

রাজধানীতে বাসে এক যাত্রীকে আচার খাইয়ে অচেতন করে টাকা লুটের সময় ‘অজ্ঞান পার্টির’ ৫ সদস্যকে গণপিটুনি দিয়েছেন সহযাত্রীরা। বুধবার বিকেলে গাজীপুর পরিবহনের একটি বাসে এই ঘটনা ঘটে।

অচেতন হওয়া যাত্রী হলেন মো. মান্নান ব্যাপারী (৪৫)। তার বাড়ি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলায়। তিনি বর্তমানে উত্তরার একটি বাসার কেয়ারটেকার হিসেবে কর্মরত।

যাত্রীরা বাসটিকে হাতিরঝিল রেইনবো ক্রসিংয়ে থামিয়ে অজ্ঞান পার্টির ওই ৫ সদস্যকে হাতিরঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

অচেতন বাসযাত্রী মো. মান্নানকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, গণপিটুনিতে আহত অজ্ঞান পার্টির ৫ সদস্যকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। আটক হওয়া সদস্যরা হলো, নুর আলম (৪৫), ওসমান (৪০), রশিদ (৪৭), কামাল (৪৫), ও বিল্লাল (৪০)।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) রাজীব হোসেন জানান, দুপুরে রেইনবো ক্রসিংয়ে গুলিস্তানগামী গাজীপুর পরিবহনের বাসটি থেকে অচেতন অবস্থায় মো. মান্নানকে উদ্ধার করা হয়। এ সময় গণপিটুনিতে আহত অজ্ঞান পার্টির ৫ সদস্যকে আটক করা হয়।

এসআই আরও জানান, চলন্ত গাড়িতে অজ্ঞান পার্টির সদস্যরা মো. মান্নানকে আচার জাতীয় বস্তু খাওয়ায়, যার ফলে তিনি বাসের মধ্যেই অচেতন হয়ে পড়েন।

যখন ওই ব্যক্তি অজ্ঞান হয়ে পড়েন, তখন অভিযুক্তদের মধ্যে একজন তার পকেট থেকে ৫৯ হাজার টাকা বের করে নেয়। এ সময় বাসে থাকা কয়েকজন ছাত্রসহ অন্যান্য যাত্রীর বিষয়টি নজরে আসে। তারা এগিয়ে গিয়ে দেখেন, অজ্ঞান পার্টির এক সদস্যের হাতে টাকা।

এরপর শিক্ষার্থীরা ও যাত্রীরা মিলে অজ্ঞান পার্টির ওই সদস্যদের হাতেনাতে ধরে ফেলেন এবং গণপিটুনি দেন। এই সময় আরও দুজন দ্রুত পালিয়ে যায়।

আটক হওয়া ৫ জনের কাছ থেকে টাকাগুলো উদ্ধার করা হয়েছে। পরে মগবাজার গামী হাতিরঝিল প্রবেশ গেটের সামনে অভিযুক্তদের নামিয়ে পুলিশকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন মির্জা ফখরুল

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রসঙ্গ সংসদে, তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতির ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না কেন ইরান

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি এমপি ফরিদের

তাপপ্রবাহের তীব্রতা বাড়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বিএনপি এমপির বক্তব্য এক্সপাঞ্জ

আরো ১৬৯৮ কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

মনসুর আলী মেডিকেলের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সংরক্ষিত নারী এমপিরা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন