হোম > জাতীয়

৩৩ তম বিসিএস প্রশাসন ক্যাডারের কার্যনির্বাহী কমিটি গঠন

স্টাফ রিপোর্টার

বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৩ তম ব্যাচের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে অনুষ্ঠিত নির্বাচনে সদস্যদের ভোটে ৩০ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সভাপতি পদে ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হুসাইন ও কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সহ-সভাপতি নির্বাচিত ৩ জন হচ্ছেন, নুসরাত আজমেরী হক, উপপরিচালক, বিসিএস প্রশাসন একাডেমী, সৈয়দ মাহবুবুল হক বাহলুল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম, ফাহমি মো. সায়েফ, সিনিয়র সহকারী সচিব, আরআরআরসি।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, রফিকুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিতরা হলেন, নূরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা প্রশাসক, খুলনা, মো. আশিকুর রহমান চৌধুরী, কমিশনার এর একান্ত সচিব, দুর্নীতি দমন কমিশন, মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক, গাজীপুর।

কোষাধ্যক্ষ পদে মো. মুসফিকুল আলম হালিম, উপদেষ্টার সহকারী একান্ত সচিব, খাদ্য মন্ত্রণালয়; উন্নয়ন ও গবেষণা সম্পাদক পদে মুনতাসির হাসান, উপপরিচালক, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ; প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বুলবুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক, মৌলভীবাজার; আইসিটি সম্পাদক পদে শামীম ভুইয়া, নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, নাটোর; দপ্তর সম্পাদক পদে মো. শাহিদুল আলম, রেক্টরের একান্ত সচিব, বিসিএস প্রশাসন একাডেমি; আইন বিষয়ক সম্পাদক পদে মো. আব্দুল্ল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক, টাঙ্গাইল; সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে শীতেষ চন্দ্র সরকার, প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা, ময়মনসিংহ সিটি কর্পোরেশন; উপকোষাধ্যক্ষ পদে মো. বরমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক, সিরাজগঞ্জ নির্বাচিত হন।

এছাড়া কার্যনির্বাহীর কমিটির সদস্য পদে মো. নুরের জামান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক, সিলেট; হাসান মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক, খাগড়াছড়ি; সাদিয়া আফরিন, অতিরিক্ত জেলা প্রশাসক, খুলনা; মো. রওশন আলী, অতিরিক্ত জেলা প্রশাসক, নাটোর; মেজবাহ উদ্দীন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বিআরটিএ, খুলনা; মো. আক্তারুজ্জামান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ; জনাব রামানন্দ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক, ফরিদপুর; তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক, মেহেরপুর; বকুল চন্দ্র কবিরাজ, অতিরিক্ত জেলা প্রশাসক, ঝিনাইদহ; মো. রনি আলম নুর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মেহেরপুর, মো. আক্তার হোসেন শাহিন, প্রধান নির্বাহী কর্মকর্তার স্টাফ অফিসার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং মো. আবুল হাসেম, ইউএনও, তাহিরপুর, সুনামগঞ্জ নির্বাচিত হন।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ