হোম > জাতীয়

লঘুচাপে বৃষ্টি বাড়বে উত্তর-পূর্বাঞ্চলে

স্টাফ রিপোর্টার

উত্তর শ্রীলংকা উপকূলের অদুরে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো ঘনীভূত হতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সারাদেশেই কমবেশি বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টি উত্তর-পূর্বাঞ্চলে টানা কয়েকদিন থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের সতর্ক বার্তায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হতে পারে। এই বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় শনিবার পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটার) বৃষ্টি হতে পারে। এর কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, বজ্রমেঘের কারণে রোববার থেকেই বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টির মাত্রা আরও বাড়বে। মঙ্গলবারও রংপুর বিভাগের পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় সর্বোচ্চ ৯৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছ। এছাড়াও চট্টগ্রাম ও খুলনা বিভাগ ছাড়া আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। বুধবার থেকে রংপুর বিভাগে বৃষ্টি বাড়তে থাকবে। এছাড়া ময়মনসিংহ, সিলেট এমনকি ঢাকা বিভাগেও বৃষ্টি হতে পারে।

মঙ্গবার সন্ধ্যা ছয়টায় ১২০ ঘন্টার পূর্বাভাসে বলা হয়, বুধবার রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজস্র হ বষ্টি হতে পারে।

সেইসাথে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।এছাড়াও আগামী ৫দিনই সারাদেশে কমবেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা বলা হলেও রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা আমার দেশকে বলেন, চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে সারা দেশেই কম বেশি বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টি হতে পারে দেশের উত্তর উত্তর-পূর্বাঞ্চলে। এটি কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

এমই

ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত বিপণি-বিতান খোলা রাখার সিদ্ধান্ত

সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী: তথ্য প্রতিমন্ত্রী

পেনশন স্কিমে নিবন্ধিত হলেন ৩ লাখ ৭৭ হাজার ৫৪৫ জন

যুক্তরাষ্ট্র বাংলাদেশে রেজিম চেঞ্জ করেছে, তারাই এখন ক্ষমতায়: ফরহাদ মজহার

ইউনিয়ন ভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের দাবি এলএসপিদের

এবার স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

দোকানপাট-শপিংমল খোলা রাখার নতুন সময় নির্ধারণ

বাংলাদেশে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহী তুরস্কের সেলেবি এভিয়েশন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জেতায় টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঈদুল আজহায় নারীদের জন্য ট্রেনে আলাদা কামরা বরাদ্দের নির্দেশ