হোম > জাতীয়

জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় বিশেষ কমিটির বৈঠক

আমার দেশ অনলাইন

জাতীয় সংসদ ভবন। ছবি: সংগৃহীত

দেশের সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৈঠকে কমিটির সদস্য হিসেবে অংশ নেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, হুইপ এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান), হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মঈনুল ইসলাম খান, মো. নূরুল ইসলাম, মো. আব্দুল বাতেন, মো. আবুল হাসনাত এবং মোহাম্মদ আবুল হাসান।

সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে একটি উপস্থাপনা করা হয়, যেখানে বিদ্যমান পরিস্থিতি ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এ সময় জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রণালয় যে পদক্ষেপ গ্রহণ করেছে, তাতে সন্তোষ প্রকাশ করে বিশেষ কমিটি।

বৈঠকে দেশের চলমান জ্বালানি পরিস্থিতির বিভিন্ন দিক পর্যালোচনা করা হয় এবং সদস্যরা নিজেদের মতামত তুলে ধরেন। পাশাপাশি, ভবিষ্যতে আরও বৈঠকের মাধ্যমে বিস্তারিত পর্যালোচনা শেষে প্রয়োজনীয় সুপারিশসহ সংসদে পূর্ণাঙ্গ রিপোর্ট উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এআরবি

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ঢাকায় চালু হচ্ছে আলাদা সেন্টার

বিমানে অসুস্থতাবোধ, জরুরি অবতরণের আগেই না ফেরার দেশে চট্টগ্রামের ছানোয়ারা

হাম উপসর্গে এক দিনে ৭ জনের মৃত্যু

আমরা চাই, বিরোধী দল সরকারের ভুল ধরিয়ে দেবে এবং সমাধানের পথ বের করবে

জলবায়ু ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণে তৈরি হচ্ছে জাতীয় কাঠামো

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার