হোম > জাতীয়

৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিন

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রবালদ্বীপ সেন্টমার্টিনে ভ্রমণের শেষ সময় শেষ। ফলে শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে নয় মাসের জন্য বন্ধ হচ্ছে কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন।

তিনি বলেন, ৩১ জানুয়ারি পর্যন্ত সেন্টমার্টিনগামী জাহাজগুলো চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল। ১ ফেব্রুয়ারি থেকে আর পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনে চলাচল করতে দেওয়া হবে না। সরকার যদি ভ্রমণের সময় বাড়ায়, তখন নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলম বলেন, ‘দ্বীপে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে শত শত মানুষ। তাই মানবিক দিক বিবেচনায় পর্যটকদের জন্য অন্তত ফেব্রুয়ারি মাসটি সেন্টমার্টিন দ্বীপ উন্মুক্ত রাখার দাবি জানিয়েছেন তিনি।’

সেন্টমার্টিন হোটেল-মোটেল ব্যবসায়ী হায়দার আলী বলেন, করোনার পর থেকে দ্বীপবাসী এখনও হোটেল ব্যবসায় লোকসানে রয়েছে । এখন যদি দ্বীপে পর্যটক আসা বন্ধ হয়ে যায়, তাহলে নানামুখী সঙ্কটে পড়বেন তারা।

উল্লেখ্য, সাধারণত প্রত্যেক বছরের ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত করে থাকে। কিন্তু এ বছর ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটক ভ্রমণের সময় নির্ধারণ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

এমএস

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ