হোম > জাতীয়

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার, তিন আইন অনুমোদন উপদেষ্টা পরিষদে

স্টাফ রিপোর্টার

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এতে সরকারের প্রায় ৪০ কোটি টাকা ক্ষতি হবে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, যেহেতু মেট্রোরেল ঢাকা শহরের মানুষের যাতায়াতের যুগান্তকারী ভূমিকা পালন করছে, সে কারণে এই ভ্যাট বা মূল্যসংযোজন কর প্রত্যাহার করা হয়েছে।

প্রেস সচিব জানান, ফেব্রুয়ারিতে রোজা সামনে রেখে রোজাদারদের সুবিধার কথা বিবেচনা করে খেজুরের উপর ট্যাক্স ৫২.২ শতাংশ থেকে কমিয়ে ৪০.৭ শতাংশ করা হয়েছে। এখানে মূলত খেজুরের কাস্টমস ডিউটি ১৫ শতাংশ কমানো হয়েছে।

শফিকুল আলম জানান, উপদেষ্টা পরিষদের সভায় পদত্যাগ করা দুই ছাত্র উপদেষ্টাকে নিয়ে ধন্যবাদ প্রস্তাব আনা হয়েছে। প্রস্তাবটি পাঠ করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এতে তিনি বলেন, তাদের ২০১৮ থেকে ২০২৪ এর ফ্যাসিবাদ বিরোধী গণজাগরণে তাদের ভূমিকা তুলে ধরেন। দেশ ও জাতির কল্যাণে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাদের ধন্যবাদ দেওয়া হয়। এছাড়া প্রধান উপদেষ্টা দুই ছাত্র উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে একটি ছবি তুলেছেন এবং তারা একসঙ্গে খাবার খেয়েছন।

তিনি জানান, সভায় তিনটি নতুন আইন উঠেছে। এর মধ্যে বাণিজ্যিক আদালত অধ্যাদেশ এবং রেজিস্ট্রেশন অর্ডিন্যান্স, এমেন্ডমেন্ট ২০২৫ নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে আর আইনগত সহায়তা প্রদান (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশের খসড়ার নীতিগত চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা