হোম > জাতীয়

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

কূটনৈতিক রিপোর্টার

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু টানাপোড়েন থাকলেও ভালো ওয়ার্কিং রিলেশন রাখতে সম্মত দুই দেশ। শিগগিরই ঢাকায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

গত ১৬ ফেব্রুয়ারি পররাষ্ট্র উপদেষ্টা ওমানের মাস্কাটে অষ্টম ভারত মহাসাগর সম্মেলনের (আইওসি) সাইড লাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জয়শঙ্করকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান উপদেষ্টা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ওই আমন্ত্রণ গ্রহণ করেন। তবে সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।

জয়শঙ্করের সফরের বিষয়ে তৌহিদ হোসেন বলেন, আমি তাকে আমন্ত্রণ জানিয়েছি। বলেছি, আমাদের তো পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হয়েছে, মন্ত্রীপর্যায়েও কিন্তু আমাদের একটা মেকানিজম আছে। আমি তাকে বলেছি, আমাদের পররাষ্ট্রমন্ত্রী গতবার আপনাদের দেশে গেছেন, এখন আপনার আসার কথা ঢাকায়। আপনি সময় জানালে আমরা ব্যবস্থা করব। আমন্ত্রণের বিষয়ে জয়শঙ্কর কী বলেছেনÑ জানতে চাইলে উপদেষ্টা বলেন, তিনি ইতিবাচক।

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর আলোচনায় উপদেষ্টা বলেন, ওটা নিয়ে নির্দিষ্ট করে আলোচনা হয়নি। আমরা ইন জেনারেল সবগুলো নিয়ে কথা বলেছি।

শেখ হাসিনাকে সরিয়ে রেখে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে পাল্টা প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘সরিয়ে রাখার ব্যাপার নয়। কোর্ট চেয়েছে তাকে, আমরা অনুরোধ করেছি ফেরত দেওয়ার জন্য। তার মানে এটা নয় যে, আমরা বাকি সবকিছু নিয়ে বসে থাকব।’

পররাষ্ট্র উপদেষ্টা জানান, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হওয়া নিয়েও কোনো প্রশ্ন তোলেনি ভারত।

ডেঙ্গু রোগীদের ফ্রি চিকিৎসা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রবাসী কার্ড হলে বিএমইটি কার্ড থাকবে না

পাঁচ অতিরিক্ত সচিব রদবদল, পরিবার পরিকল্পনায় নতুন ডিজি

চেয়ারম্যানসহ সবার পদত্যাগের দাবিতে ফের আন্দোলনে ইসলামী ব্যাংকের গ্রাহকেরা

আজ সাইপ্রাসের মুখোমুখি বাংলাদেশ

সিন্ডিকেটের কারসাজি, সমন্বয়হীনতায় নষ্ট হচ্ছে কোরবানির পশুর চামড়া

নতুন নজরদারি প্রযুক্তি কিনছে সরকার

ঈদের ছুটিতে বিদ্যুৎ-বিভ্রাটে চরম ভোগান্তি

রক্ষীবাহিনীর হাতে নিহতদের স্মরণে ইনকিলাব মঞ্চের গায়েবানা জানাজা আজ

মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী