হোম > জাতীয়

বিশেষ অধিবেশনের শুরুতে পড়া হলো আলে ইমরানের ২৬ নম্বর আয়াত, অর্থ কী

আমার দেশ অনলাইন

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ডাকা বিশেষ সংসদ অধিবেশনের শুরুতে পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াত তিলাওয়াত করা হয়েছে।

বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মারদিয়া মমতাজ আয়াতটির অর্থ তুলে ধরে প্রাসঙ্গিক কিছু কথা বলেন।

আয়াতের অর্থ তুলে ধরে তিনি লেখেন, ‘বলো, হে আল্লাহ, বিশ্ব–জাহানের মালিক, তুমি যাকে চাও রাষ্ট্রক্ষমতা দান কর এবং যার থেকে চাও রাষ্ট্রক্ষমতা ছিনিয়ে নাও। যাকে চাও মর্যাদা ও ইজ্জত দান কর এবং যাকে চাও লাঞ্ছিত ও হেয় কর। কল্যাণ তোমার হাতেই নিহিত। নিঃসন্দেহে তুমি সবকিছুর ওপর শক্তিশালী।’

পোস্টে তিনি বলেন, ‘আয়াতের বাছাই মারাত্মক। আজকে হাসিনার কষ্ট হবে।’

মারদিয়া মমতাজ তিনি বলেন, অধিবেশনকক্ষে স্পিকার ও ডেপুটি স্পিকার মুখোমুখি হয়ে একই টেবিলে দুই চেয়ারে বসেছেন। তার ভাষায়, ‘এই প্রথম হাউজে দুইজনকে একত্রে দেখলাম।’

ভোট দেওয়ার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘এক একজন ভোট দিচ্ছেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, স্পিকার সাহেব এদিকে এসে সালাম দিলেন সবাইকে। ভোট দিয়েছি। ব্যালটের ছবি দেওয়া ঠিক হবে না হয়ত।’

নিজের অনুভূতি প্রকাশ করে মারদিয়া মমতাজ বলেন, ‘অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। যে কালো অধ্যায় পেরিয়ে আমরা এসেছি, তার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। সামনে আরও মেলা পথ বাকি।’

তিনি আরও বলেন, ‘পঁচাত্তরের পর যেটুকু স্থিতিশীলতা আসতে পনের বছর এবং আরও একটি একনায়কের শাসন পার হতে হয়েছে, আমরা সে পথ পেরিয়ে এসেছি হয়তো মাত্র দুই বছরে।’

শেষে তিনি বলেন, ‘আল্লাহর কাছে চাই, আমাদের আবু সাঈদদের যেন তিনি এ খবর পৌঁছে দেন। আর, যেটুকু পথ বাকি সেটাও যেন দৃঢ়তার সঙ্গে পার হতে পারি।’ এরপর ভোট জমা দিতে যাওয়ার কথা জানান তিনি।

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ, ফলের অপেক্ষা

পেস্টিসাইড ব্যবহারে কৃষকদের প্রশিক্ষণ দেবে সরকার

রোহিঙ্গা সংকট আইনশৃঙ্খলা ও অর্থনীতিতে চাপ তৈরি করছে: সেনাপ্রধান

তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্যমন্ত্রী

ভোট দিয়েছেন স্পিকার, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে