হোম > জাতীয়

জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করবে সরকার: তথ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশে জঙ্গিবাদের একটা প্রবণতা আছে। কিছু মানুষ এর সঙ্গে জড়িত। মাঝে মাঝে তারা আরো বেশি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করে, সেটাকে সরকার নিয়ন্ত্রণ করবে।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কেন্দ্রে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দেশে জঙ্গিবাদ নিয়ে দুটো এক্সট্রিম আলোচনা আছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, ‘একটা হলো বাংলাদেশ জঙ্গিতে ভরে গেছে, আরেকটা হচ্ছে বাংলাদেশে কোনো জঙ্গি নাই। দুটোই ভুল বলে আমরা মনে করি।’

ডিসইনফরমেশন প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘আমরা এটা নিয়ে শক্ত অবস্থানে যাব। আমরা ডিসইনফরমেশন বেইজ ফটোকার্ড এলাও করব না মিডিয়া থেকে।’

তিনি বলেন, ‘এই সরকার যেহেতু এ ব্যাপারে কঠোর আছে, কঠোর থাকবে। আমি বিশ্বাস করি, এই প্রবণতা কমে যাবে। সেটিই হলো ব্যাপার। যারা আগে করেছে, ওই ঘটনারও তদন্ত, তাদেরকে ধরা, শাস্তি নিশ্চিত করা— এগুলো করা অবশ্যই এটাকে কমব্যাক করার পার্ট হবে। আমরা সর্বোচ্চ সেই চেষ্টা করব।’

হামের টিকার ইস্যুতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলেও মনে করেন তিনি।

এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘আপনাদের সঙ্গে আমি নীতিগতভাবে একমত, যাদের অবহেলার কারণে এই ঘটনা (হাম) ঘটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’

উচ্চশিক্ষার মানোন্নয়নে গবেষণা ও নীতিনির্ধারণ বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির

নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরুর পরিকল্পনা

রিজার্ভ চুরি মামলায় ৯৮ বার পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ

২০২৮ সালের আগেই তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল চালু হবে

মঙ্গলবার রাত থেকে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলো আহত সেনা কর্মকর্তা মহিউদ্দিনকে

ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে বদলি

মঙ্গলবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল