হোম > জাতীয়

দেশে বর্তমানে দেড় কোটির বেশি প্রবীণ

দেশে ৩২টি বৃদ্ধাশ্রম, সরকারি বৃদ্ধাশ্রম ৬টি

বিশ্বের ১১১ দেশে পালিত হয় বাবা দিবস

২ মাসে এক ডজনেরও বেশি মামলা সন্তানদের অত্যাচারের

অনাথ সরদারের প্রতিদানহীন ভালোবাসা

বিশ্ব বাবা দিবস আজ

মাহমুদা ডলি

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনঘেঁষা গ্রামের অশীতিপর বৃদ্ধ অনাথ সরদার (৮২)। কারওয়ানবাজারের একজন মুটে শ্রমিক। নিজে বুকের পাশে আড়াই কেজি ওজনের টিউমার নিত্য বহন করে চলেছেন। কিন্তু টিউমার অপারেশন করলে অনেক টাকা খরচ হয়ে যাবে। নিজের চিকিৎসার জন্য এতো টাকা খরচ করার পরিবর্তে ছেলের জন্য একবিঘা জমি কিনে গর্বিত বাবা হতে চান। ২২ বছর বয়সি একমাত্র ছেলের ভবিষ্যতের জন্য নিজের সব সুখ-শখ, আহ্লাদ বিসর্জন দিয়ে যাচ্ছেন তিনি।

গতকাল শনিবার বিকেলে কারওয়ানবাজারের মসলার আড়তে আমার দেশর এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় অনাথ সরদারের সঙ্গে। তিনি জানালেন, চোরা স্রোতে বয়ে চলা তার ভবিষ্যতের কথা। একমাত্র পুত্র সন্তানকে নিয়ে তার গর্ব। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে প্রতিদিনের কর্মক্লান্তি ও দুঃখকে নিত্যসঙ্গী করেছেন তিনি।

বাবা দিবসের প্রবক্তা সোনার স্মার্ট ডোডের বাবার মতো বাংলাদেশের ঘরে ঘরে বাবারা রয়েছেন যারা সন্তানকে এমন প্রতিদানহীন ভালোবাসা দিতে পারেন।

কারওয়ানবাজারে বছরের পর বছর ধরে কাজ করছেন। প্রতিবারে মুটে খাটলে ৩০ টাকা পান, কেউ কেউ খুশি হয়ে ৫০ টাকাও দেন। হিন্দু ধর্মাবলম্বী অনাথ সরদারের বুকের পাশে বগলের নিচে আড়াই কেজি ওজনের টিউমার। সে টিউমার অপারেশন করাতে চান না। আমার দেশকে বললেন, ‘ম্যালা ট্যাকা খরচা হইবো, এতো পয়সা খরচা না কইরে পুতের জন্য এক টুকরো জমি কিনে দিলে ওর খোরাকি হয়ে যাবে।’

বাবা হিসেবে অনাথের মতো সব শখ এমনকি নিজের জীবনের মৌলিক চাহিদাগুলো বিসর্জনের উপলব্ধির জন্যই আজকে বাবা দিবস পালিত হচ্ছে।

আজ বিশ্ব বাবা দিবস। বাবার প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী উদ্‌যাপন করা হয় দিবসটি। বাবা দিবসের ধারণাটি পশ্চিমা বিশ্বের হলেও দিবসটি এখন বাংলাদেশসহ প্রায় সব দেশেই উদ্‌যাপন করা হয়। প্রতি বছর বিশ্বের ১১১ দেশে পালিত হয় বাবা দিবস। পৃথিবীর সব বাবার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের ইচ্ছা থেকেই দিবসটি পালন করা শুরু হয়েছে। তবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ কয়েকটি দেশ সেপ্টেম্বরের প্রথম রোববার বাবা দিবস পালন করে থাকে। প্রতিটি পরিবারই নিজেদের মতো করে পালন করবে দিনটি। সম্মান জানায় বাবাদেরকে।

বাবা দিবসের শুরু হয়েছিল যুক্তরাষ্ট্রে। ১৯০৮ সালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় চার্চের মাধ্যমে দিনটির প্রচলন। অন্যরা বলেন, ওয়াশিংটনের ভ্যাংকুভারে প্রথম বাবা দিবস পালন করা হয়। তবে সাধারণদের মত, বাবা দিবসের প্রবক্তা সোনার স্মার্ট ডোড।

দেশে সরকারি ৬টি ও বেসরকারি ২৬টি বৃদ্ধাশ্রম

বাংলাদেশের বর্তমানে বৃদ্ধাশ্রমের সংখ্যা প্রায় ৩২টি। এর মধ্যে ৬টি রয়েছে সরকারি। বাকিগুলো বেসরকারি উদ্যোগে বেশিরভাগ বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। বর্তমান সময়ে ৬টি বিভাগে ছয়টি শান্তি নিবাস সরকারি বৃদ্ধাশ্রম রয়েছে। এই ছয়টি বৃদ্ধাশ্রম-এর সব খরচ সমাজকল্যাণ মন্ত্রণালয় বহন করেন। এই ছয়টি বৃদ্ধাশ্রম হলো: রাজশাহী, ফরিদপুর, বাগেরহাট, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল। বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের বিনা খরচে সব ধরনের প্রকার সেবা দেওয়া হয়। প্রত্যেকটি বৃদ্ধাশ্রমে নারী-পুরুষ উভয় রয়েছেন।

বাবার প্রতি শ্রদ্ধা যেমন রয়েছে তেমনি বাংলাদেশের প্রেক্ষাপটে প্রবীণ বাবাদের অবস্থা করুণ হচ্ছে। তাদের মধ্যে কারো কারো জায়গা হচ্ছে আবার বৃদ্ধাশ্রমে। বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের এক জরিপের তথ্য মতে, দেশে বর্তমানে দেড় কোটির বেশি প্রবীণ আছেন। প্রবীণ হিতৈষী সংঘের আশ্রমে বর্তমানে ১৫ জনের বেশি পুরুষ প্রবীণ রয়েছেন। বিশ্ব বাবা দিবস এবং আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালন করবে সংস্থাটি। বৃদ্ধাশ্রমে থাকা তিনজন বাবাকে তারা সম্মাননা প্রদান করবেন বলে জানিয়েছেন সংস্থাটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শামসুল হক।

গত দুই মাসে এক ডজনেরও বেশি মামলা হয়েছে বাবার ওপর সন্তানদের অত্যাচারের ঘটনায়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঘটনায় নারায়ণগঞ্জ, চাঁদপুরে বাবার ওপর মেয়ের নির্যাতন, নারায়ণগঞ্জে জমির জন্য বাবাকে দু্ই ছেলের নির্যাতন ও মারধর।

বাবাকে নিয়ে ইসলাম কী বলে

ইতিহাস থেকে জানা যায়, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর সন্তানের প্রতি বাবার ভালোবাসার এক অনন্য উদাহরণ হয়ে আছেন। এ জন্যই ‘জীবন বিনিময়’কবিতায় গোলাম মোস্তফা তুলে ধরেছেন সন্তানের প্রতি বাবার ভালোবাসার চিত্র। যেখানে সন্তানের রোগমুক্তির আশায় নিজের জীবন উৎসর্গ করেন একজন বাবা।

বাবা পরিবারের চালিকাশক্তি ও সবচেয়ে বড় নির্ভরতার জায়গা। বাবা সন্তানের জন্য শ্রেষ্ঠ বন্ধু ও উত্তম পথপ্রদর্শক। এ জন্যই পবিত্র কোরআনে ১৫ জায়গায় বাবা-মার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্যের কথা বলা হয়েছে। আল্লাহ বলেন, ‘তোমার পালনকর্তা আদেশ করেছেন যে, তাঁকে ছাড়া অন্য কারো ইবাদত কর না এবং বাবা-মার সঙ্গে সদ্ব্যবহার কর। তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হন; তবে তাদের ‘উহ’ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না ও তাদের সঙ্গে বলো শিষ্টাচারপূর্ণ কথা। (সুরা বনি ইসরাইল : আয়াত ২৩)

রাসুল (সা.) বাবার মর্যাদা সম্পর্কে বলেছেন, ‘বাবার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন; আবার বাবার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট হন।’সে কারণেই ইসলাম বাবা-মার সঙ্গে অন্যায় আচরণ করাকে বড় গুনাহের কাজ হিসেবে আখ্যায়িত করেছেন।

ন্যায়বিচার প্রতিষ্ঠায় শক্তিশালী তদন্ত কমিশন গঠনের ঘোষণা সরকারের

ফ্যামিলি কার্ডধারী পরিবার পাবে ২৫০০ টাকা

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে পেশাদারিত্বের স্বাক্ষর রাখতে হবে: ত্রাণমন্ত্রী

পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল

প্রথম বিদেশ সফরে সৌদি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

রাজধানীকে সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দুই প্রশাসকের

দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারীকে একযোগে বদলি

তিস্তা প্রকল্পে সহযোগিতার প্রস্তাব দিয়েছে চীন

ফ্যামিলি কার্ড নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সতর্কতা

বন্ধ শ্রমবাজার চালু করা সরকারের অগ্রাধিকার