হোম > জাতীয়

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক

আতিকুর রহমান নগরী

ছবি: আমার দেশ

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো বৈঠক করেছেন। সোমবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের আরও উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে সিঙ্গাপুর নিজের দেশে এবং তাদের দেশের বাইরেও সেবা দেয়ার ক্ষেত্রে অনুকরণীয় দেশ। তাদের কাছ থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার আছে।

উভয় দেশের সুযোগ সুবিধা নিশ্চিত করতে বাণিজ্য এবং বিনিয়োগ সক্ষমতা বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

সিঙ্গাপুরের রাষ্ট্রদূত ডেরেক লো বলেন, বাণিজ্য সক্ষমতা বাড়াতে তারা বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী। সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে প্রযুক্তিগত সুবিধা ও এর সাথে নিয়োজিতদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে সহযোগিতা করবে।

বৈঠকে উপস্থিত ছিলেন- বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি, এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব শিবির বিচিত্র বড়ুয়া।

ঘুস-হয়রানি বন্ধে কঠোর বার্তা সচিব সভায়

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেল আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী

সরকারি সেবায় স্বচ্ছতা ও দুর্নীতি রোধে কঠোর নির্দেশ

কারখানায় সরবরাহ বেড়েছে, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: গণপূর্ত প্রতিমন্ত্রী

হিফজখানায় শিশুদের মারধর করা নাজায়েজ: মাওলানা আবুল বাশার

শিশুদের সম্ভাবনা বিকাশে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

ছোট্ট কাপড়ের দোকান থেকে ভিপি, সাদিক কায়েমের বেড়ে ওঠার নানা গল্প

টেকসই উন্নয়নে পারমাণবিক বিজ্ঞানকে কাজে লাগাতে চায় বাংলাদেশ: আইসিটিমন্ত্রী