হোম > জাতীয়

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

অনুমোদনবিহীন ওয়্যারহাউসে শুল্কমুক্ত মদ রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের চারটি ওয়্যারহাউস সিলগালা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে গুলশানের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এ এক যৌথ অভিযানে সেসব সিলগালা করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এনবিআর জানায়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এ অভিযান পরিচালনা করে।

এনবিআর বিজ্ঞপ্তিতে আরো জানায়, প্রাথমিকভাবে ‘গুরুতর অসংগতি’ পাওয়ায় ‘অধিকতর যাচাইয়ের জন্য’ ওয়্যারহাউসগুলো সিলগালা করা হয়েছে।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পের বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুর চালানো হয়।

এএম

শিক্ষার্থীদের খেলাধুলা-সংস্কৃতিচর্চায় গুরুত্ব দিতে বললেন প্রধানমন্ত্রী

পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান বিডিপির

চলতি অর্থবছরে কতজন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সম্মানী দেবে সরকার, জানালেন ধর্মমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক

কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা স্পিকারের

প্রতিটি জেলায় মডেল মন্দির নির্মাণে সরকারের পরিকল্পনা কী, জানালেন ধর্মমন্ত্রী

ড. ওসমান ফারুকের পদত্যাগে সামনে কী হবে কিশোরগঞ্জ-৩ আসনে

বর্তমান রাজনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রকাশ্য শত্রু নয়, গুপ্ত শক্তি: ধর্ম প্রতিমন্ত্রী

যে কারণে এমপি পদ থেকে সরে দাঁড়ালেন ওসমান ফারুক

কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ওসমান ফারুকের পদত্যাগ