হোম > জাতীয়

আমাদের আন্দোলনের ফলেই আজ তারা ক্ষমতায়: স্বপন

উপজেলা প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, আন্দোলনকারীদের কেউ কেউ মনে করছেন তারাই পুরো আন্দোলনটা করেছেন। তারা দেশব্যাপী বিশাল জনপ্রিয়। এটা যারা ভাবছেন তারা ভুল করছেন। তাদের মনে রাখা উচিত আমাদের আন্দোলনের ফলেই আজ তারা ক্ষমতায়।

শনিবার বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডসহ অডিটরিয়ামে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তারেক রহমান জানতেন বাংলাদেশকে আধিপত্যবাদী বৈদেশিক শক্তির হাত থেকে ফেরত আনতে না পারি, স্বৈরাচারীর হাত থেকে ফেরত আনতে না পারি তাহলে এদেশের মালিক জনগণ বাংলাদেশের উপর তাদের মালিকানা চর্চা করতে পারবে না ।

তিনি আরও বলেন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম. ইলিয়াস আলী এখনো জীবিত কি মৃত তা আমরা জানি না। হাসিনার আমলে ছাত্রদলের অসংখ্য নেতা কর্মীকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে। গত ১৫ বছরে তাদের অত্যাচার নির্যাতনের কোনো সীমানা নাই। সেই অত্যাচার নির্যাতনের ধারাবাহিকতা থেকে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান জন্ম হয়েছে। অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে যুক্ত হয়েছে দেশব্যাপী জাতীয়তাবাদী ছাত্রদলের সকল নেতা-কর্মীরা।

খালেদা জিয়ার উপদেষ্টা স্বপন বলেন, ‘এই অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা দিয়ে চলছি। এই বাস্তবতা অনেকেই বুঝতে পারেন না। কেউ মনে করেন কেন সহযোগিতা দেব। আর সহযোগিতা যারা পায় তারা কেউ কেউ মনে করেন তারাই বোধ হয় বাংলাদেশের কোটি জনতার প্রতিনিধিত্ব করেন। দু’টি ভুল আমাদেরকে ভাঙ্গিয়ে দিতে হবে। এই অন্তর্বর্তী সরকার, আমাদের সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার দায় যেহেতু দেশকে বহন করতে হবে, তাকে ব্যর্থ হতে দেয়া যাবে না। ব্যর্থতা ঠেকানোর জন্যই ভুল পথে যখন তারা হাঁটতে শুরু করবে আমরা সেই পথে চীনের মহাপ্রাচীর তৈরি করে দেব। কোনোভাবেই আপনাদেরকে আমরা ভুল করতে দেব না ড. ইউনুস সাহেব।’

এ সময় ছাত্রনেতা রুবেল গোমস্তার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি রিয়াদ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও জুয়েল হোসেনসহ বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এমএস

প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ, আসছে নতুন নীতিমালা: স্বরাষ্ট্রমন্ত্রী

অর্থবহ কানেক্টিভিটিই এখন সরকারের প্রধান লক্ষ্য: আইসিটিমন্ত্রী

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ তিন আইন কর্মকর্তার পদত্যাগ

ধর্মমন্ত্রী ও এলজিআরডি প্রতিমন্ত্রীকে আস্তে কথা বলার পরামর্শ ডেপুটি স্পিকারের

চিকিৎসক ও রোগীর নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান অগ্রাধিকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সাড়ে ১১ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার

সড়ক দুর্ঘটনার প্রধান কারণ চালকের অদক্ষতা ও পথচারীদের অসচেতনতা: সেতুমন্ত্রী

বাংলাদেশি কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণ নেওয়ার অনুরোধ ভারতীয় হাইকমিশনারের

নেপালের বন্যার্তদের জন্য ১০ হাজার ডলার দিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট

‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’