হোম > জাতীয়

৫২ সহকারী কমিশনারকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত

স্টাফ রিপোর্টার

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৫২ জন সহকারী কমিশনারকে পরবর্তী পদায়নের জন্য ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে সরকার। এসব কর্মকর্তা বর্তমানে বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়, বিভাগীয় কমিশনারের কার্যালয়সহ মাঠ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত রয়েছেন।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের উল্লেখিত কর্মকর্তাদের সহকারী কমিশনার (ভূমি) পদে পরবর্তী পদায়নের জন্য তাদের চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তালিকায় নিলুফা ইয়াছমিন মিতু, আকিব রায়হান, মো. আল ইমরান, স্বর্ণা সুলতানা জেনী, মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ, সোহাইব হাসান আকন্দ, মো. রাশিক খান শুষান, অভিষেক কান্তি বর্মনসহ ৫২ কর্মকর্তার নাম রয়েছে।

প্রজ্ঞাপনের তালিকা অনুযায়ী, এসব কর্মকর্তার কেউ টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা, মাদারীপুর, পাবনা, চট্টগ্রাম, রংপুর, নওগাঁ, নরসিংদীসহ বিভিন্ন জেলার মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করছেন। এদের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয় ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত কর্মকর্তারাও রয়েছেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, ভূমি মন্ত্রণালয়ে যোগদানের পর কর্মকর্তারা ঢাকার ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে মৌলিক ভূমি ব্যবস্থাপনা কোর্স সম্পন্ন করবেন। এরপর ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীগণের পদায়ন নীতিমালা, ২০২২’ অনুসরণ করে তাদের পদায়ন করা হবে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমি মন্ত্রণালয়ে যোগদানের জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

রুহুল আমিন গাজী স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে নিপীড়িত হন: রিজভী

স্বাস্থ্যখাতের সংস্কার-উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৫০০০

তিনবার চিঠি পাঠিয়েও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পায়নি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

কৃষি উন্নয়নে গণমাধ্যমের সঙ্গে কাজ করবে সার্ক কৃষি কেন্দ্র

বিদেশি বিনিয়োগ আনতে মেরিন ক্যাডেটদের দক্ষতা বাড়াতে হবে: নৌপরিবহন মন্ত্রী

গ্যাস সংকটের ধাক্কা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে শিল্প উৎপাদন

হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৮৩

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন

ঢামেকে দুই কারাবন্দির মৃত্যু