হোম > জাতীয়

দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আশঙ্কা

আমার দেশ অনলাইন

দেশের কয়েকটি এলাকার ওপর দিয়ে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে গতকাল বুধবার আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, ঈদের দিন ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাত হতে পারে। তবে সারাদেশে একযোগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। দেশের পশ্চিমাঞ্চল-বিশেষ করে রাজশাহী বা খুলনা অঞ্চল থেকে বৃষ্টি শুরু হতে পারে। কোথাও বৃষ্টি শুরু হলে তা ৩০ মিনিট থেকে সর্বোচ্চ ১ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। এরপর আকাশ আবার মেঘমুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরএ

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রধান ঈদ জামাতে দেশ-জাতির মঙ্গল ও বিশ্বের শান্তি কামনা

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ

বৃষ্টির কারণে গরু নিয়ে মেট্রোস্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন ব্যবসায়ীরা

ঈদের দিন ৩ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

ত্যাগের মহিমায় আজ পবিত্র ঈদুল আজহা

ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

দিয়াবাড়ি হাটে মাইকিং করে চাঁদাবাজি, লক্ষ্য ২০-২৫ কোটি