হোম > জাতীয়

আসিফ ও মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্ত দাবি

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ানো আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছে যুব অধিকার পরিষদ নামে একটি সংগঠন। তারা দুর্নীতির তদন্তের দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলনে যুব অধিকার পরিষদ এ দাবি জানায়।

সংবাদ সম্মেলনে যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ মামুন বলেন, ‘দুর্নীতির অভিযোগ আমলে না নিয়ে এদের দুজনকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে দুর্নীতি দমন কমিশন ঘেরাও করা হবে।

এদিকে রাজধানীর দুর্নীতি দমন কমিশনের সামনে আসিফ মাহমুদ-মাহফুজ আলমের ১৭ মাসের সম্পদ-হিসাব প্রকাশের দাবিতে ‘ছাত্র-জনতার’ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তাদের দাবি, দুই উপদেষ্টার অধীনে গত ১৭ মাসে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দুর্নীতির চিত্রও প্রকাশ করতে হবে। 

প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেয়ার পরদিন বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দাবিতে দুর্নীতি দমন কমিশনের সামনে মানববন্ধন করে সংগঠনটি।

গত বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করেন।

ছাত্রদল জিন্নাহর পক্ষ নিয়েছে, তারা চায় তাকে দায়মুক্তি দিতে: জিএস ফরহাদ

মেয়েদের জন্য আরও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে হবে

দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন

৮০ উপজেলায় ইউনিয়ন পরিষদের ভোট ১২ নভেম্বর

উচ্চশিক্ষার মানোন্নয়নে গবেষণা ও নীতিনির্ধারণ বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির

নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরুর পরিকল্পনা

রিজার্ভ চুরি মামলায় ৯৮ বার পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ

২০২৮ সালের আগেই তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল চালু হবে

মঙ্গলবার রাত থেকে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত