হোম > জাতীয়

নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থার নির্দেশনা রেলপথ মন্ত্রণালয়ের

‘নাশকতার আশঙ্কা’

স্টাফ রিপোর্টার

রেল যাত্রী, ট্রেন ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি এড়াতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে গতকাল শনিবার অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা তুজ জোহরা স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোন স্বার্থান্বেষী মহল নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে পারে। সেক্ষেত্রে গণপরিবহন হিসেবে রেলকে লক্ষ্য করে নাশকতামূলক কার্যক্রম গ্রহণের সম্ভাবনা রয়েছে। একারণে রেলের যাত্রী, ট্রেন ও রেল অবকাঠামোর সার্বিক নিরাপত্তা বিধানে করণীয় নির্ধারণ, তা বাস্তবায়ন এবং অগ্রগতি প্রতিবেদন মন্ত্রণালয়ে প্রেরণের জন্য নির্দেশনা দেওয়া হয়।

অফিস আদেশে আরও বলা হয়, কোন প্রকার নাশকতা কিংবা রেল যাত্রী, ট্রেন ও রেল অবকাঠামোর ক্ষতিসাধনের কোন প্রচেষ্টা দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিক নিকটস্থ রেল স্টেশনে কর্মরত কর্মচারীবৃন্দ, সংশ্লিষ্ট গেট কিপার অথবা রেল পুলিশকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে। এছাড়া বাংলাদেশ রেলওয়ের হট লাইন ১৩১ নম্বরে কল করে কর্তৃপক্ষকে অবহিত করা যাবে।

দুর্ঘটনায় বিমানবাহিনীর নিহত ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত

পলাতক স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করেছে: সমাজকল্যাণমন্ত্রী

লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টি, ভ্যাপসা গরম থেকে স্বস্তি

দুর্জয়ের স্ত্রীসহ তিনজনের সম্পদের হিসাব তলব করবে দুদক

দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটিমন্ত্রী

যেসব সরকারি চাকরিজীবী আয়-ব্যয়ের হিসাব দেন, শুধু তাদের বেতন বাড়ানো উচিত: টিআইবি

৪২ বছর পর বদলাচ্ছে বিমান চলাচল বিধিমালা, বিনিয়োগে জোর সরকারের

তারেক রহমানকে চিঠিতে কী লিখেছেন ট্রাম্প

শিক্ষার্থীদের ভুল তথ্য না পাঠাতে কঠোর নির্দেশনা ঢাকা বোর্ডের

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী