হোম > জাতীয়

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহের হিড়িক

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহের হিড়িক পড়েছে নির্বাচন কমিশনে (ইসি)। সংসদের সংরক্ষিত ৫০ আসনের মধ্যে তফসিল ঘোষণার পরদিনই ৪৯টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। ফলে নারী এই আসনগুলোকে ঘিরে বাড়তি আগ্রহের ইঙ্গিত দিচ্ছে।

জানতে চাইলে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান আমার দেশকে এ তথ্য জানান। রিটার্নিং অফিসার বলেন, মনোনয়নপত্র সংগ্রহের প্রথমদিনেই ৪৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে। ২১ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। তিনি আরও বলেন, অনেক প্রার্থী নিজে থেকে আগ্রহী হয়ে এসেছেন মনোনয়নপত্র জমা দিতে। আবার অনেক প্রার্থী এসেছেন দলের পক্ষে থেকে। মনোনয়নপত্র জমার সময় জামানতসহ নির্ধারিত কাগজপত্র দিয়ে জমা দিতে হবে।

গত ৮ এপ্রিল এ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। এ অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তা দ্বারা যাচাই-বাছাই ২২ এপ্রিল থেকে ২৩ এপ্রিল। বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ ১২ মে।

ইসি জানায়, সংরক্ষিত নারী আসনের বিএনপি জোট-৩৬ টি আসন পাচ্ছে, জামায়াত জোট ১৩টি আর স্বতন্ত্র জোট ১টি আসন পাচ্ছে।

নেপালের বন্যার্তদের জন্য ১০ হাজার ডলার দিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট

‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে

প্রাথমিকে শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

স্থানীয় নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, সামাজিক মাধ্যমে প্রচারে বাধা নেই

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করবে বাংলাদেশ-ইতালি

মানসম্মত ও সাশ্রয়ী ইন্টারনেট চান আইসিটি মন্ত্রী

ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির