হোম > জাতীয়

নগদের দুর্নীতি ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে দুদক

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’র প্ল্যাটফর্মের প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থ পাচারের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদকের সহকারী পরিচালক রুহুল হক ও তানজির আহমেদের নেতৃত্বে একটি টিম এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। অভিযান শেষে এমন তথ্য-উপাত্ত পাওয়া গেছে।

এ বিষয়ে নগদের প্রশাসক মোহাম্মদ বদিউজ্জামান দিদার সাংবাদিকদের বলেন, ‘প্রাথমিকভাবে ১৭০০ কোটি অর্থ পাচার ও ৬০০ কোটি টাকার ই-মানি সংক্রান্ত অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। দুদক টিম এ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করেছে। তারা যাচাই-বাছাই করে দেখবে।’

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বলেন, আমরা নথিপত্র সংগ্রহ করেছি। নগদে ৭০ শতাংশের বেশি মালিকানা বিদেশিদের। ফলে বিদেশে অর্থ পাচার হয়েছে কি না তা খতিয়ে দেখা হবে। সেইসঙ্গে নগদের নেপথ্যে আওয়ামী লীগের কারা কিংবা কাদের প্রভাবে ডাক বিভাগের সঙ্গে অসম চুক্তি হয়েছে, সেগুলোও বিশ্লেষণ করবে অভিযানকারী দল। যাচাই-বাছাই করে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করব।’

অভিযোগসহ বিভিন্ন সূত্রে জানা যায়, দেশে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর (এমএফএস) প্রায় পাঁচ হাজার অবৈধ এজেন্ট রয়েছে। এসব এজেন্টের মাধ্যমে গত এক বছরে প্রায় ৭৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এজেন্টরা হুন্ডির মাধ্যমে ওই টাকা পাচার করেছে। এসব বিষয় সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ করতেই আজকের অভিযান।

এদিকে নগদের প্রশাসক মোহাম্মদ বদিউজ্জামান দিদার ওপর বিকালে হামলা চালিয়েছে অজ্ঞাত নামের ৩-৪ জন লোক। জানতে চাইলে তিনি আমার দেশকে বলেন, ‘আমি গাড়ি দিয়ে যাওয়ার সময় দিদার কে দিদার কে বলে তিন থেকে চার জন যুবক আমার গাড়িতে হাতুড়ি দিয়ে হামলা করেছে। এই বিষয়ে জিডি করা হবে।’

ভোলা নর্থ-৩ কূপে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

এমপি নুসরাতের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

মুফতি আমির হামজাকে ঘিরে সংসদে উত্তেজনা, সদস্যদের যে বার্তা দিলেন স্পিকার

নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাড়িতে আগুনের ঘটনায় আমি দুইবার আহত হয়েছি: সংসদে এমপি নুসরাত

হাতকড়া ছাড়া জিয়াউলের আদালতে হাজিরা, সংসদে যা বললেন ইলিয়াস আলীর স্ত্রী

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন ডিসি-এসপি

নিবন্ধন বিভাগের উন্নয়নে ৬ দফা দাবি পেশ বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের

মামুনুল হক ইস্যু: ওলিপুরীর খোলা চিঠির জবাব দিলেন পীর সাহেব দেওনাসহ তিন শীর্ষ আলেম

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু