হোম > জাতীয়

ইইউকে সংস্কার কমিশনের সুপারিশের ব্যাপারে আপত্তি সিইসির

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হয় এমন কিছুতে আপত্তি জানানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল দেখা করতে এলে তাদের আপত্তির কথা বলেন সিইসি।

সিইসি বলেন, গণতান্ত্রিক যাত্রায় নির্বাচন আয়োজন নিয়ে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে ইইউ। আগামী নির্বাচন সুষ্ঠু করার সব রকম প্রস্তুতি নেওয়া হবে জানিয়ে নাসির উদ্দিন বলেন, সংস্কার কমিশনের সুপারিশে আমাদের যেসব ক্ষেত্রে স্বাধীনতা খর্ব হয়, এমন কিছুতে আপত্তি জানানো হয়েছে। ইসির স্বাধীনতা অক্ষুণ্ন রাখতেও একমত ইইউ। সংস্কারকে গুরুত্ব দিয়েছে ইইউ। ইইউ মনে করে সংস্কারের সময়টা কম হয়েছে।

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা হয়েছে। আন্তর্জাতিক মানের নির্বাচন করতে বাংলাদেশকে সহযোগিতা করবে ইইউ।

গোপালগঞ্জের এসপিসহ পুলিশের উচ্চপর্যায়ের পাঁচ কর্মকর্তা বদলি

জলবায়ু সম্মেলনে উপকূলের সংকট ও শিশু-তরুণদের অধিকার তুলে ধরলেন তিন বাংলাদেশি

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে

দেশে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে শিল্পী-কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান

গাজীপুর-সাভার-আশুলিয়াতে ৭০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত