হোম > জাতীয়

আগারগাঁওয়ে পার্কিং করা গাড়িতে আগুন

স্টাফ রিপোর্টার

রাজধানীর আগারগাঁওয়ে পার্কিং করে রাখা একটি ব্যক্তিগত গাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সামনে নাশকতার এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ১১টার দিকে আগারগাঁওয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সামনে পার্কিং করা একটি গাড়িতে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নির্বাপণের কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের ফলে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়দের ধারণা, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা বা কর্মসূচির মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই দুর্বৃত্তরা এই নাশকতার ঘটনা ঘটিয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি। কারা আগুন দিয়েছে এবং কী কারণে এমন ঘটনা ঘটানো হয়েছে—তাও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও আইনশৃঙ্খলাবাহিনী আগুন দেওয়ার কারণ ও জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী