হোম > জাতীয়

ছয় দিনের সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার

আমার দেশ অনলাইন

পাকিস্তানে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। রোববার ভোর ৪টা ২০ মিনিটে তাকে বহনকারী বিমান ঢাকায় পৌঁছায়।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে গত ২৩ নভেম্বর ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছাড়েন হাফিজ উদ্দিন আহমদ। তার সঙ্গে সংসদ সদস্য নাসের রহমান, জাহরাত আদিব চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান, নিলুফার চৌধুরীসহ পাঁচ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল ছিল।

ঢাকায় ফেরার পর বিমানবন্দরে স্পিকারকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনসহ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশবিরোধী চুক্তি হবে না, বাতিল করারও ক্ষমতা আছে

স্পিকারকে ‘বীর বিক্রম’ সম্বোধন পাকিস্তান সেনাবাহিনীর

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে গণমাধ্যম সহযোগিতা জোরদারের উদ্যোগ

রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

শিক্ষামন্ত্রীর বড় ভাইয়ের ইন্তেকাল

ইউপি নির্বাচন নিয়ে ইসির সঙ্গে ১৫ দলের সংলাপ শুরু

গঙ্গাচুক্তি না হলে ভারতও পড়বে বিপুল ক্ষতির মুখে

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

আতঙ্কের জনপদে উন্নয়নের ছোঁয়া, বাড়ছে নিরাপত্তা ও যোগাযোগ