হোম > জাতীয়

ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয়

স্টাফ রিপোর্টার

সরবরাহ লাইন বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় রাজধানী ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টা ৪৩ মিনিটে এ ঘটনা ঘটে। এর ফলে সচিবালয়সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সচিবালয় ও এর আশপাশের এলাকা, মগবাজার, মধুবাগ, শান্তিনগর, মালিবাগ, খিলগাঁওসহ বেশ কিছু এলাকায় বিদ্যুৎ না থাকার খবর পাওয়া গেছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ জানায়, ঢাকার ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন, মতিঝিলসহ পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে। পাশাপাশি চট্টগ্রামের একাংশেও বিদ্যুৎ নেই।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধানমন্ডি-উলন গ্রিডে এই বিপর্যয়ের ঘটনা ঘটেছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ আরও জানায়, সিস্টেম পুনরুদ্ধারের কাজ চলছে। প্রকৌশলীরা ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করছেন। তবে দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক রয়েছে।

জাপানে জেরার এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন তারেক রহমান

পতাকার সাদৃশ্য অদৃশ্য সুতোয় বেঁধেছে বাংলাদেশ-জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে সরকার বিব্রত: রিজভী

সার আমদানিনির্ভরতা কমাতে বন্ধ কারখানা চালুর উদ্যোগ সরকারের

বিদেশি সহায়তার প্রতিশ্রুতি বেড়েছে বাংলাদেশে

৬৮ হাজার দক্ষ চালক তৈরি করবে বিআরটিসি

ইনানীর টুপটুপ রিসোর্টে নিখোঁজ মুক্তার সন্ধানে পুলিশের ফের তল্লাশি

বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থীদের জন্য বিশেষ সেবা চালু করল জুলাই জাদুঘর

‘আইজিপি সাহেব, পুলিশকে বিতর্কিত করলেন, সরকারকেও বিব্রত করলেন’

মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধা দেওয়ার পরিণতি ভোগ করতে হবে