হোম > জাতীয়

বিশ্ব ইজতেমার প্রথম দিন আজ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ও টঙ্গী প্রতিনিধি

তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার আজ প্রথম দিন। গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব আ’ম বয়ানের মধ্যদিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। ইতোমধ্যে ময়দানজুড়ে অবস্থান নিয়েছেন মুসল্লিরা। অংশ নিয়েছেন তাবলিগ মুরুব্বি যুবায়ের অনুসারী শূরায়ে নেজামির তাবলিগ সদস্যরা।

গতকাল ভারতের মাওলানা ইব্রাহীম দেওলার আ’ম বয়ান করেন। এর বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের তাবলিগ জামাতের র্শীষ মুরুব্বী ও কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ যুবায়ের আহমেদ।

বাদ মাগরিবের বয়ানকে কেউ কেউ আ’ম বয়ান বললেও প্রকৃতপক্ষে এটি সমবেত মুসল্লিদের উদ্দেশে তালিমী বয়ান।

ইজতেমাকে কেন্দ্র করে দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা ময়দানে তাদের জন্য নির্ধারিত খিত্তায় অংশ নিয়ে বয়ান, তালিম, কারগুজারি, তাশকিল, কোরআন তেলাওয়াত, জিকির-আসকার ও ইবাদত বন্দেগিতে মশগুল রয়েছেন।

লাখো মুসল্লির পদচারণায় টঙ্গী এখন ইবাদতের নগরীতে পরিণত হয়েছে। যেদিকে চোখ যায় শুধু টুপি-পাঞ্জাবি পড়া মুসল্লির দেখা মেলে।

এ ব্যাপারে বিশ্ব ইজতেমার শূরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি বিশ্ব ইজতেমায় ময়দানে এসে অবস্থান নিয়েছেন। বৃহস্পতিবার মাগরিব আ’ম বয়ানের মধ্যদিয়ে শুরু হয় ৫৮তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।

ব্যারিকেড দিয়ে পথ আটকানো যায়, মানুষের কণ্ঠ নয়

ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় কমিটি হবে

সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলা ও টেকসই ব্লু ইকোনমির ওপর নৌবাহিনী প্রধানের গুরুত্বারোপ

৩৩ হাজার পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যা জানালেন আইজিপি

প্রাথমিকের ‘সহকারী শিক্ষক’ পদের নাম পরিবর্তনে অর্থ বিভাগের অসম্মতি

গরুর গোশতের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে ফেরানোর দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

সৌদিতে হামলায় বাংলাদেশিদের হতাহতের ঘটনায় ধর্মমন্ত্রীর নিন্দা

রোহিঙ্গাদের ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা আরো জোরদার হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদিতে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল দূতাবাস