হোম > জাতীয়

ফতুল্লায় এক পরিবারের পাঁচজন অগ্নিদগ্ধ, হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকায় আগুন লেগে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। রোববার (১০ মে) ভোরে গিরিধারা এলাকার একটি ৯তলা ভবনের নিচতলার একটি বাসায় এ অগ্নিকাণ্ড ঘটে। দগ্ধরা হলেন— সবজি বিক্রেতা কালাম (৪৭), তার স্ত্রী সালমা (৩৫), ছেলে মুন্না (১২) এবং দুই মেয়ে মুন্নি (১০) ও কথা (৫)। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বরুকদিয়া গ্রামে।

দগ্ধদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ছুটে গেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নিয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন।

ঘটনার বিবরণে জানা যায়, ভোরের দিকে পরিবারের সবাই ঘুমিয়ে ছিল। এ সময় কালাম রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে হঠাৎ বিকট শব্দে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। আগুনের তীব্রতায় মুহূর্তেই দগ্ধ হয় পরিবারের সদস্যরা। পরে স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

উদ্ধারকারী রাকিব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেন তারা। দগ্ধ সালমা বেগমের বরাত দিয়ে তিনি বলেন, আগুন লাগার সময় সবাই ঘুমিয়ে ছিলেন এবং হঠাৎ বিস্ফোরণের মতো শব্দে ঘরজুড়ে আগুন ছড়িয়ে পড়ে।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দগ্ধ পাঁচজনকে জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ ঘটনার পর রোববার দুপুরে হাসপাতালে গিয়ে দগ্ধদের খোঁজখবর নেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের চুলা বা লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।

এসআর

চাঁদাবাজ-দখলদারদের জায়গা নেই বিএনপিতে

দুর্গাপূজার ছুটিতে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সমন্বিত প্রস্তুতির নির্দেশ সড়কমন্ত্রীর

ব্যারিকেড দিয়ে পথ আটকানো যায়, মানুষের কণ্ঠ নয়

ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় কমিটি হবে

সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলা ও টেকসই ব্লু ইকোনমির ওপর নৌবাহিনী প্রধানের গুরুত্বারোপ

৩৩ হাজার পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যা জানালেন আইজিপি

প্রাথমিকের ‘সহকারী শিক্ষক’ পদের নাম পরিবর্তনে অর্থ বিভাগের অসম্মতি

গরুর গোশতের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে ফেরানোর দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

সৌদিতে হামলায় বাংলাদেশিদের হতাহতের ঘটনায় ধর্মমন্ত্রীর নিন্দা