হোম > জাতীয়

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ

উত্তীর্ণ তিন হাজার ৬৩১ জন

স্টাফ রিপোর্টার

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হয়েছেন তিন হাজার ৬৩১ জন। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে মে মাসে।

বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ২৭ নভেম্বর ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট তিন হাজার ৬৩১ জন প্রার্থী কমিশনের অনুমোদনক্রমে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলে উল্লেখ করা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরো ৫১২ জন

চট্টগ্রাম বন্দর ইজারায় অর্থনীতি-নিরাপত্তায় ঝুঁকির শঙ্কা