হোম > জাতীয়

দুদকের অভিযানে অস্তিত্ব মেলেনি পুতুলের সূচনা ফাউন্ডেশনের

স্টাফ রিপোর্টার

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠা করা ‘সূচনা ফাউন্ডেশনের’ অফিস ঠিকানায় অভিযান চালাতে গিয়ে প্রতিষ্ঠানটির অস্তিত্ব খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে ‘সূচনা ফাউন্ডেশনের’ কর মওকুফসহ বিভিন্ন আর্থিক অনিয়মের নথি সংগ্রহ করতে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) অভিযান পরিচালনা করে দুদক।

বুধবার জাতীয় রাজস্ব বোর্ড ও সমাজসেবা অধিদপ্তরের দেওয়া সূচনা ফাউন্ডেশনের ধানমন্ডির অফিসের ঠিকানায় অভিযান চালাতে যায় দুদকের এনফোর্সমেন্ট টিম।

সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম আমার দেশকে এ তথ্য জানান।

তিনি বলেন, ঠিকানা অনুযায়ী সেখানে গিয়ে সূচনা ফাউন্ডেশনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। ‘সূচনা ফাউন্ডেশন’ নামের প্রতিষ্ঠান খুলে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক উপঢৌকন আদায় এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের আওতায় ‘অটিস্টিক সেল’ ব্যবহার করে ‘ভুয়া প্রকল্পে’ রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক।

সংস্থাটি বলছে, এনবিআরের ওপর অবৈধ প্রভাব খাটিয়ে ফাউন্ডেশনকে করমুক্ত করা ও মানুষকে জোর করে চাঁদা দিতে বাধ্য করে সূচনা ফাউন্ডেশন। দুদকের একজন সহকারী পরিচালকের নেতৃত্বে বুধবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক। এ পদ থেকে তার অপসারণ চেয়ে স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুদক। মূলত যোগ্যতা না থাকা সত্ত্বেও মায়ের ক্ষমতার অপব্যবহার করে ওই পদে পুতুলকে নিয়োগ দেওয়া হয় বলে মনে করে সংস্থাটি।

এর আগে গত ১২ জানুয়ারি রাজধানীর অদূরে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সায়মা ওয়াজেদ পুতুলের নামে ১০ কাঠার সরকারি প্লট বেআইনিভাবে বরাদ্দের অভিযোগে পুতুল, তার মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনের নামে মামলা করে দুদক।

মামুনুল হক ইস্যু: ওলিপুরীর খোলা চিঠির জবাব দিলেন পীর সাহেব দেওনাসহ তিন শীর্ষ আলেম

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

গোপালগঞ্জের এসপিসহ পুলিশের উচ্চপর্যায়ের পাঁচ কর্মকর্তা বদলি

জলবায়ু সম্মেলনে উপকূলের সংকট ও শিশু-তরুণদের অধিকার তুলে ধরলেন তিন বাংলাদেশি

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে

দেশে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে শিল্পী-কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান

গাজীপুর-সাভার-আশুলিয়াতে ৭০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন