হোম > জাতীয়

চব্বিশের আন্দোলনকারীরাও মুক্তিযোদ্ধা : উপদেষ্টা শারমীন

আতিকুর রহমান নগরী

অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে একাত্তরে যে সংগ্রাম হয়েছে, চব্বিশের গণ-অভ্যুত্থান সেই আকাঙ্ক্ষারই ধারাবাহিকতা বলে মনে করেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

তার ভাষায় ‘চব্বিশকে আমরা ধারণ করি। আর আমাদের তরুণ সমাজ যে বারবার এগিয়ে আসে একটা সুন্দর সমাজ করার জন্য, চব্বিশ তো সেটারই প্রমাণ এবং তাদেরকে আমরা মুক্তিযোদ্ধাই বলি। এখানে আমি বলব যে—এখানে তুলনার কোনো জায়গা নেই। এটা একটা আমাদের মুক্তির সংগ্রামের একটা চলমান যাত্রা।’

বিজয় দিবসের সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে কোনো ‘অনাকাঙ্ক্ষিত ব্যাখ্যা’ আমাদের দেশকে ছোট করে বলেও মন্তব্য করেন তিনি।

শারমীন এস মুরশিদ বলেন, “একাত্তরে আমরা গণতন্ত্র চেয়েছিলাম, সাম্য চেয়েছিলাম, সমতা চেয়েছিলাম, আমাদের ন্যায্যতা চেয়েছিলাম। চব্বিশ কি ভিন্ন কিছু? সেই ন্যায্যতাই চেয়েছি, সেই সমান অধিকারই চেয়েছি, সেই গণতন্ত্র চেয়েছি।”

মুক্তিযুদ্ধের পরে অনেক কিছু অর্জন করতে না পারাতেই চব্বিশের গণ-অভ্যুত্থান হয়েছে বলে মনে করেন শিক্ষাবিদ খান সারওয়ার মুরশিদের সন্তান শারমীন।

‘মাঝখানে চব্বিশ নিয়ে তুলনা করে চব্বিশকে ছোট করার দরকার নাই। একাত্তরকেও কন্ট্রোভার্স করার কোনো মতেই দরকার নেই; বরং একাত্তর আমাদের বড্ড গর্বের জায়গা। সেই জায়গাটায় কোনো অনাকাঙ্ক্ষিত ব্যাখ্যা এটা আমাদের দেশকে ছোট করে, এটা করা যাবে না বলে উল্লেখ করেন উপদেষ্টা শারমীন।

ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্র সংস্কার

উন্নয়নকাজে কমিশন বাণিজ্যের সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী

ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি

নিরাপত্তার নিশ্চয়তা বিধানের দায়িত্ব রাষ্ট্রের: রাষ্ট্রপতি

কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশকে ৯ দফা সহযোগিতায় সম্মত চীন

সমাজে শান্তির পরিবেশ নিশ্চিত করা জরুরি: প্রধানমন্ত্রী

৯ মাসে প্রধানমন্ত্রীকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ কারাগারে

ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া তদারকি করবেন প্রতিমন্ত্রী