হোম > জাতীয়

বিদ্যুৎ খাতের দুর্নীতি চিহ্নিত হয়েছে, দুদক ব্যবস্থা নেবে: জ্বালানি উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি

অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি চিহ্নিত করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে সব নথিপত্র দেওয়া হয়েছে। আমরা আশা করছি দুদক কার্যকর ব্যবস্থা নেবে।

জ্বালানি উপদেষ্টা রোববার বিদ্যুৎ ভবনে জ্বালানি বিভাগের পাঁচটি অ্যাপ উদ্বোধন ও বিদ্যুৎ, জ্বালানি সংক্রান্ত মাস্টার প্ল্যান নিয়ে পর্যালোচনা সভায় এসব কথা বলেন। অনুষ্ঠানের পর গত দেড় বছরে এ খাতে অন্তর্বর্তী সরকারের সাফল্য ও ব্যর্থতার সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতকে আমরা খাদের কিনারায় পেয়েছি। অর্থ সংকট ছিলো চরমে। এ অবস্থা থেকে আমরা একটি পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করেছি। এখানে যে কোনো পরিকল্পনা বাস্তবায়নে কমপক্ষে তিন বছর সময় লাগে। সময় স্বল্পতার কারণে অনেক উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব ফারজানা মমতাজ, জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ, পেট্রো বাংলার চেয়ারম্যান মো. এরফানুল হক, পিডিবির চেয়ারম্যান রেজাউল করিমসহ দুই মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয়ে নিজের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা সম্পর্কে সাংবাদিকদের তিনি বলেন, ব্যক্তিগত কোনো লাভা-লাভের জন্য এখানে দায়িত্ব পালন করতে আসিনি। এ পদে আসার আগে যতটুকু সম্পদ ছিলো তার চেয়ে বাড়েনি। সম্পদের হিসাব দেওয়া আছে বলেও জানান তিনি।

বিদ্যুৎখাতে আওয়ামী লীগের দুর্নীতির বিবরণও তুলে ধরেন এ উপদেষ্টা। তিনি বলেন, আমরা আদানির সঙ্গে করা বিগত সরকারের অসম চুক্তি বাতিলের বিষয়ে এককভাবে কোনো সিদ্ধান্ত নেইনি। আমরা উচ্চ আদালতের একজন বিচারপতির নেতৃত্বে একটি জাতীয় কমিটি গঠন করে দিয়েছিলাম। কমিটি সুপারিশসহ রিপোর্ট পেশ করেছে। এ রিপোর্ট প্রকাশ হয়েছে। পরবর্তী নির্বাচিত সরকার এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে।

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, দেশে একেবারে লোডশেডিং হবে না, এমনটি বলা যায় না। তবে আগামী সরকার যাতে বিব্রত অবস্থায় না পড়ে, সেই ব্যবস্থাও আমরা করেছি। আমরা এ খাতের অনেক দেনা পরিশোধ করেছি।

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের

দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন

সোশ্যাল মিডিয়ার ভুল প্রচারণায় রাজনৈতিক পরিবেশ নষ্ট হচ্ছে

প্রাথমিকের ২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে চলছে বিশ্বের বৃহত্তম ক্রীড়া উৎসব

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতায় আগ্রহী তুরস্ক

তুরস্কের সঙ্গে দ্রুত বাণিজ্য বাড়ানোর সম্ভাবনা রয়েছে