হোম > জাতীয়

ঢাকার ১৩ টি আসনে ১১৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৫৪

স্টাফ রিপোর্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ১৩টি আসনে দাখিলকৃত ১৭৪টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ সময় বিভিন্ন ত্রুটির কারণে ৫৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং ১টি স্থগিত রাখা হয়েছে।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দিনব্যাপী যাচাই-বাছাই শেষে আজ শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

রিটার্নিং কর্মকর্তা জানান, ঢাকার ১৩টি সংসদীয় আসনে মোট ১৭৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ১১৯ জনের প্রার্থিতা বৈধ ও ৫৪ জনের প্রার্থিতা বাতিল হয়েছে। এছাড়া, ঢাকা-১৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আশরাফুল হকের হলফনামা সংক্রান্ত বিষয়ে সময়ের আবেদন করায় তার মনোনয়নপত্রটি স্থগিত রাখা হয়েছে।

মনোনয়নপত্র বাতিলের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল, ঋণখেলাপি, হলফনামায় স্বাক্ষর না থাকা এবং রাজনৈতিক দলের প্রার্থীর ক্ষেত্রে অনুমোদিত ব্যক্তির স্বাক্ষর না থাকার কারণে মূলত এসব মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ সময় যাচাই-বাছাই নিয়ে কিছু প্রার্থীর অভিযোগ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা বলেন, সুনির্দিষ্ট কারণেই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং এর লিখিত ব্যাখ্যা প্রার্থীদের দেওয়া হবে। সংক্ষুব্ধ ব্যক্তিরা আগামী ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাইকোর্টের সামনে আবার ককটেল বিস্ফোরণ

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি, দক্ষ চিকিৎসক তৈরি করবে সরকার

অপ্রতিম হত্যায় গ্রেপ্তার ৪ আসামির দায় স্বীকার

চাকরি নিয়ে তদবির করলেই ব্যবস্থা গ্রহণের নির্দেশ

২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য সরকারের

অপ্রতিম হত্যার বিচারহীনতা মেনে নেওয়া যায় না: ওলামা অ্যালায়েন্স

দ্রুত সময়ে অপ্রতিম হত্যার তদন্ত শেষে বিচার শুরু

সাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

ডেঙ্গুর অর্ধেক মৃত্যুই ঢাকা বিভাগে